Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সেমি-ফাইনালের আগে দারুণ জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ

বেঙ্গল সুপার লিগের সেমি-ফাইনালে নিশ্চিত রয়্যাল সিটি, সুন্দরবন ও হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। শেষ চারে একটি স্লটের জন্য জোরদার লড়াই জারি।

সেমি-ফাইনালের আগে দারুণ জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ
  • ২৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি ও ক্যানিং : বেঙ্গল সুপার লিগের সেমি-ফাইনালে নিশ্চিত রয়্যাল সিটি, সুন্দরবন ও হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। শেষ চারে একটি স্লটের জন্য জোরদার লড়াই জারি। শুক্রবার নৈহাটিতে বর্ধমান ব্লাস্টার্সের বিরুদ্ধে লিড নিয়েও ড্র করল নর্থ ২৪ পরগনা এফসি। ম্যাচের ফল ১-১। ম্যাচের ৮০ মিনিটে জোমুয়ানসাঙ্গার গোলে (১-০) এগিয়ে যায় লালকমল ভৌমিকের নর্থ ২৪ পরগনা। ম্যাচের সংযোজিত সময়ে সেমসাইড গোল সুশোভন বসুর (১-১)। এদিনের পর ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রইল নর্থ ২৪ পরগনা। তাদের শেষ ম্যাচ নর্থবেঙ্গল ইউনাইটেডের বিরুদ্ধে। বিশ্বজিৎ ভট্টাচার্যের দলও নক-আউটে পৌঁছাতে মরিয়া। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৭। শনিবার কল্যাণী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ মেদিনীপুর এফসি। শুক্রবার ক্যানিং স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ম্যাচে হাওড়া-হুগলির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল সুন্দরবন। বিরতির আগে রাঘব গুপ্তা ও সন্দীপ মান্ডির গোলে লিড নেয় তারা। দ্বিতীয়ার্ধে ডেভিড ও পাওলো সিজারের লক্ষ্যভেদে সমতায় ফেরে ব্যারেটো ব্রিগেড।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ