Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজোতেও খোলা থাকবে বেঙ্গল সাফারি, নামবে অতিরিক্ত গাড়ি

পুজোর ভ্রমণে ডুয়ার্স, পাহাড়ে পর্যটকদের ঢল নামে। যাতায়াতের পথে পর্যটকরা শিলিগুড়ি বেঙ্গল সাফারিতেও ভিড় জমান। তাঁদের জন্য এবার সেখানে থাকবে চমক।

পুজোতেও খোলা থাকবে বেঙ্গল সাফারি, নামবে অতিরিক্ত গাড়ি
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: পুজোর ভ্রমণে ডুয়ার্স, পাহাড়ে পর্যটকদের ঢল নামে। যাতায়াতের পথে পর্যটকরা শিলিগুড়ি বেঙ্গল সাফারিতেও ভিড় জমান। তাঁদের জন্য এবার সেখানে থাকবে চমক। দেখা মিলতে পারে সিংহের। সেই সঙ্গে দেখা যাবে নতুন নতুন পাখি, জন্তু-জানোয়ারের। পার্কে এসে কেউ যাতে সাফারি থেকে বঞ্চিত না হন, তার জন্য পুজোর সময় বাড়তি গাড়ি নামানো হচ্ছে। 

Advertisement

শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল টাইগার অনেকদিন আগেই এসেছে। দু’বছর আগে ত্রিপুরা থেকে সিংহ আনা হয়েছে। সম্প্রতি কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে ১৮টি নতুন প্রজাতির জীবজন্তু, পাখি আনার পাশাপাশি একে একে ঘড়িয়াল, ব্ল্যাক ডগ সহ কিছু জন্তু দর্শনার্থীদের জন্য এনক্লোজারে ছাড়া শুরু হয়েছে। বিভিন্ন ধরনের নতুন নতুন পাখিও বেঙ্গল সাফারিতে ছাড়া হয়েছে। পুজোর ভ্রমণে পর্যটকদের কাছে বেঙ্গল সাফারির আকর্ষণ হতে চলেছে এসব নতুন জন্তু-জানোয়ার ও পাখি। দেখা মিলতে পারে সিংহের। 
বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর ই বিজয়কুমার বলেন, পুজোর ভ্রমণে আসা পর্যটকদের কথা মাথায় রেখেই পুজোর দিনগুলিতে খোলা রাখছি। দশমীর দিন শুধু বন্ধ থাকবে। পুজোর সময় বাড়তি ভিড় সামলাতে অতিরিক্ত গাড়িও থাকবে। কাউকেই হতাশ হয়ে ফিরে যেতে দিতে চাই না। 
পুজো উপহার হিসেবে পার্ক সুন্দর করে সাজিয়ে তোলার পাশাপাশি পর্যটকদের জন্য নানা আয়োজন নিয়ে পরিকল্পনা চলছে। তবে, বড় আকর্ষণ হতে চলেছে সিংহ দর্শন। এখনও এনক্লোজারে সিংহ ছাড়া হয়নি। দু’বছর আগে ত্রিপুরা থেকে সিংহ দম্পতি সুরজ ও তনয়াকে আনা হয়েছিল। এক বছরের মাথায় তনয়া দু’টি শাবকের জন্ম দেয়। কোনও সিংহকেই এখনও এনক্লোজারে ছাড়া হয়নি।
বিজয়কুমার বলেন, এখন সাফারিতে গিয়ে দূর থেকে সিংহের দর্শন মিলছে। আশা করছি, পুজোর মধ্যে পর্যটকরা সাফারিতেও  সিংহের দেখা পাবেন। সেই মতোই সব কিছু এগচ্ছে।  ফাইল চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ