Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফাইনালে বাংলার মেয়েরা

দীর্ঘ ১৪ বছর পর জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা রাজমাতা জিজাবাই ট্রফির ফাইনালে পৌঁছল বাংলা।

ফাইনালে বাংলার মেয়েরা
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ ১৪ বছর পর জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা রাজমাতা জিজাবাই ট্রফির ফাইনালে পৌঁছল বাংলা। সোমবার সেমি-ফাইনালে ছত্তিশগড় নারায়ণপুর রামকৃষ্ণ মিশনের মাঠে উত্তরপ্রদেশকে ২-১ গোলে হারাল দোলা মুখোপাধ্যায়ের মেয়েরা। ম্যাচের ১১ মিনিটে বাংলাকে কাঙ্ক্ষিত লিড এনে দেন সুলঞ্জনা রাউল। এরপর প্রথমার্ধের সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান রিম্পা হালদার। এরপর দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলার ক্যাপ্টেন সঙ্গীতা বাসফোর। আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমায় উত্তরপ্রদেশ। তবে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ বজায় রেখে শেষ হাসি হাসে বাংলা। বুধবার ফাইনালে বাংলার প্রতিপক্ষ মণিপুর। ম্যাচ জিতলেও সঙ্গীতার লাল কার্ড দেখা নিয়ে এদিন ক্ষোভ উগরে দেয় বঙ্গ শিবির। ফোনে কোচ দোলা জানান, ‘মাঠে উপস্থিত সকলেই দেখেছেন কীভাবে খারাপ রেফারির শিকার হলাম আমরা। দ্বিতীয় হলুদ কার্ডটা কখনওই মেনে নেওয়া যায় না। তবে কিছু করার নেই। ফাইনালে ওকে ছাড়াই নামতে হবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ