নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সমস্ত সুযোগ সুবিধা পেলে যে কোনো কেন্দ্রীয় এজেন্সিকে টেক্কা দিতে পারবে পশ্চিমবঙ্গ পুলিশ। সেই ক্ষমতা এ রাজ্যের পুলিশের আছে। আজ, বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন বারাকপুরের লাটবাগানে স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমিতে আসেন মুখ্যমন্ত্রী। সদ্য চাকরি পাওয়া আড়াই হাজার কনস্টেবলের সামনে বক্তব্য রাখেন তিনি। সূত্রের খবর, ‘মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রীয় এজেন্সির থেকে ভালো কাজ করার ক্ষমতা আমাদের রাজ্য পুলিশের আছে। গত দশ সপ্তাহে সামগ্রিকভাবে পুলিশের কাজে মুখ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন।’
জানা গিয়েছে, পুলিশের সমস্যাগুলির দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছেন শুভেন্দু। তিনি বলেছেন, ‘আমি আপনাদের সমস্যা সম্পর্কে জানি। আপনাদের আবাসনের সমস্যা আছে। পানীয় জলের সমস্যা আছে। লজিস্টিক সমস্যা রয়েছে। তার মধ্যেও আপনারা কাজ করেন। আপনাদের সমস্যা শুনবো। পাশে দাঁড়াবো।’