নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনূর্ধ্ব-১৬ সাব জুনিয়র ফুটবলের (বিসি রায় ট্রফি) ফাইনালে পৌঁছে গেল বাংলা। মঙ্গলবার উত্তরপ্রদেশকে ১-০ গোলে বশ মানায় গৌতম ঘোষের দল। বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে ম্যাচের ২৯ মিনিটে একমাত্র গোল আজিজুল মণ্ডলের। বিরতির পর একাধিক সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়েনি। আগামী ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল। গোটা টুর্নামেন্টেই আধিপত্য দেখিয়েছে বাংলা দল। স্বভাবতই খেতাব নিশ্চিত করতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। তবে ফাইনালের আগে ৮ দিনের ব্যবধান থাকায় বেশ বিরক্ত বাংলা দল।



