নিজস্ব প্রতিনিধি,কলকাতা: প্রথম ম্যাচে হারের ব্যর্থতা ভুলে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলা। সোমবার চণ্ডীগড়কে ৮৫ রানের বড়ো ব্যবধানে হারায় বঙ্গ ব্রিগেড। এমন পরিস্থিতিতে বুধবার মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে ঝাড়খণ্ডের বিরুদ্ধে নামছে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। ছন্দ ধরে রাখাই লক্ষ্য অভিমন্যু ঈশ্বরণদের। বোলিংয়ে ভরসা সামি, মুকেশরা।
Advertisement



