Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

দুই তৃণমূলের নয়া সমীকরণে সরগরম বাংলার উপনির্বাচন, সিপিএম-কংগ্রেস-আইএসএফ জোট নেই

আজ, বুধবার নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন।

দুই তৃণমূলের নয়া সমীকরণে সরগরম বাংলার উপনির্বাচন, সিপিএম-কংগ্রেস-আইএসএফ জোট নেই
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। কিন্তু বিধানসভা নির্বাচনের পর চারমাসের মধ্যে এই উপনির্বাচন ঘিরে সরগরম বাংলার রাজনৈতিক মহল। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল যেমন প্রার্থী দিয়েছে, তেমনই প্রার্থী দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। জোড়াফুল প্রতীক কার ভাগ্যে জুটবে, সেটাই দেখার। বৃহস্পতিবার মনোনয়নপত্র পরীক্ষার পর জানা যাবে, আদৌ কি কেউ পাচ্ছে জোড়াফুল প্রতীক। দ্বিতীয়ত, এই উপনির্বাচনে সিপিএম, কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) জোট হয়নি। সিপিএম ও কংগ্রেস দুই আসনেই প্রার্থী দিয়েছে। আর আইএসএফ প্রার্থী দিয়েছে নন্দীগ্রাম আসনে। 

Advertisement

আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগির যে আলোচনা হয়েছিল, সেই ধারা ধরে রেখে আমরা নন্দীগ্রামে প্রার্থী দিয়েছি। আমরা জোট করার পক্ষে। কিন্তু তার জন্য বাকি দলগুলিরও সহযোগিতা প্রয়োজন। 
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম পালটা বলেন, ‘ঐক্যের কথা শুধু মুখে বললে হয় না। অভিজ্ঞতা দিয়ে ঐক্য তৈরি হয়। ২০২৪ সালের লোকসভা এবং ২০২৬ সালের বিধানসভা ভোটে আমাদের অভিজ্ঞতা হয়েছে। অনেক কাঠখড় পুড়িয়ে ঐক্য করতে হয়।’ 
অন্যদিকে, এমন ঘটনাও সামনে এসেছে রেজিনগরে বামেদের মধ্যে ঐক্য হয়নি। সিপিএমের বিরুদ্ধেই প্রার্থী দিয়েছে আরএসপি। তবে এই উপনির্বাচনে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সমঝোতার একটি চেষ্টা হয়েছিল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কে সি বেণুগোপালের কথা হয়। যদিও জোটের রাস্তা মসৃণ হয়নি। সামগ্রিকভাবে সিপিএম, কংগ্রেস, আইএসএফ, আম জনতা উন্নয়ন পার্টি প্রভৃতি নিজেদের মতো করেই দাবি করেছে, তারাই বড়ো কিছু ঘটাতে চলেছে। 
যদিও শাসক দলের বক্তব্য, বিজেপির প্রতি মানুষের সমর্থনের পরিসংখ্যান ভোটের ফলাফলে রেকর্ড তৈরি করতে চলেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ