বেঙ্গল ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হতে চলেছে নিউ টাউনের পাঁচতারা হোটেলে। আয়োজনে সোসাইটি অব মেডিক্যাল অঙ্কোলজি অব ইন্ডিয়া (সোমোই)। ১৫ ও ১৬ নভেম্বর দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানে ভারতের ২০০ জন অঙ্কোলজিস্ট ও অঙ্কোসার্জেন উপস্থিত থাকবেন। ব্রেস্ট ক্যান্সার নির্ণয়, তার চিকিৎসা ও গবেষণা নিয়ে বিবিধ আলোচনা নিয়েই সেজেছে কর্মসূচি।
১৫ নভেম্বর বেলা ৪.৩০-এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ গৌতম মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সমাবেশকে নেতৃত্ব দেবেন আয়োজক সংস্থার চেয়ারম্যান ডাঃ পি এন মহাপাত্র, সেক্রেটারি ডাঃ অমিত দত্ত দ্বারি ও সায়ন পাল ও সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান ডাঃ ইন্দ্রনীল ঘোষ।
এই প্রসঙ্গে ডাঃ পি এন মহাপাত্র বলেন, ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা প্রসার ও বিশেষজ্ঞদের মত আদানপ্রদান করার একটি বড় প্ল্যাটফর্ম হতে চলেছে এই সমাবেশ। চিকিৎসক ও রোগীর মধ্যে যুক্তিপূর্ণ যোগাযোগ স্থাপনই এই সমাবেশের লক্ষ্য।