Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আবার আটকে গেল বেলজিয়াম, প্রথম পয়েন্ট কুরাসাওয়ের

প্রথম ম্যাচে মিশরের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি বেলজিয়াম। দ্বিতীয় ম্যাচে ইরানের বিরুদ্ধেও তা অধরা রইল। রবিবারও আটকে গেল তারা।

আবার আটকে গেল বেলজিয়াম, প্রথম পয়েন্ট কুরাসাওয়ের
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেলজিয়াম-০       :        ইরান-০
ইকুয়েডর- ০         :      কুরাসাও- ০

Advertisement

লস এঞ্জেলস: প্রথম ম্যাচে মিশরের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি বেলজিয়াম। দ্বিতীয় ম্যাচে ইরানের বিরুদ্ধেও তা অধরা রইল। রবিবারও আটকে গেল তারা। এই ড্রয়ের ফলে গ্রুপ ডি’র অংক আরও কঠিন হয়ে উঠল। ইরানের মত বেলজিয়ামেরও এখন দু’ম্যাচে পকেটে ২ পয়েন্ট। টিনটিনের দেশের পরের রাউন্ডে যাওয়া তাই সহজ হবে না। গ্রুপে বেলজিয়ামের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
ইরান যদিও প্রথমার্ধে খেলার গতির বিরুদ্ধে গোল করে ফেলেছিল। ফ্রি-কিক থেকে হওয়া সেই গোল অবশ্য অফসাইডের জন্য বাতিল হয়। এদিনের ম্যাচে আগাগোড়া দাপট ছিল বেলজিয়ামের। কিন্তু কেভিন ডি’ব্রুইন, লুকাকুরা প্রচুর পাস খেলেও গোলমুখ খুলতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে নাথান এনগয় লাল কার্ড দেখায় দশজনে হয়ে পড়ে বেলজিয়াম। 
এদিকে, রবিবার ইকুয়েডরকে রুখে বিশ্বকাপের আসরে প্রথম পয়েন্ট পেল কুরাসাও (০-০)। অবিশ্বাস্য দক্ষতায় একের পর এক সেভ করে দলের ত্রাতা গোলরক্ষক এলোয় রুম। ম্যাচে মোট ১৫টি সেভ করেন তিনি। ১৯৬৬ বিশ্বকাপের পর যা এক অনন্য নজির। ৩৭ বছর বয়সি দুর্গপ্রহরী এরপর বলেন, ‘এমন এক পারফরম্যান্সের পর দেশে আমার মূর্তি বসানো যেতেই পারে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ