Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

অগ্নিপরীক্ষায় বেলজিয়াম

প্রবল চাপের বোঝা মাথায় নিয়ে বিশ্বকাপে গ্রুপ ‘জি’র শেষ ম্যাচে নামছে বেলজিয়াম।

অগ্নিপরীক্ষায় বেলজিয়াম
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

Advertisement

ভ্যাঙ্কুভার: মিশর ও ইরানের বিরুদ্ধে আপ্রাণ চেষ্টাতেও আসেনি জয়। ক্রমশ বাড়ছে সমর্থকদের হতাশা। এই পরিস্থিতিতে প্রবল চাপের বোঝা মাথায় নিয়ে বিশ্বকাপে গ্রুপ ‘জি’র শেষ ম্যাচে নামছে বেলজিয়াম। শনিবার সকালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেভিন ডি ব্রুইন, রোমেলু লুকাকুদের অগ্নিপরীক্ষা। এই গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মিশর। বেলজিয়ামের ঝুলিতে ২ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়েও গোলপার্থক্যে তাদের উপরে রয়েছে ইরান। ফলে নক-আউটে পৌঁছাতে গেলে কিউয়িদের বিরুদ্ধে জেতা ছাড়া উপায় নেই বেলজিয়ান ব্রিগেডের। অবশ্য ড্র করেও পরের রাউন্ডে ওঠা সম্ভব। তবে সেক্ষেত্রে অপর ম্যাচে মিশরের কাছে হারতে হবে ইরানকে।
মাঠে আধিপত্য দেখালেও বেলজিয়ামের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে গোল করার লোকের অভাব। দু’ম্যাচে মাত্র একবারই লক্ষ্যভেদে সফল তারা। লুকাকুকে দেখাচ্ছে অতীতের ছায়া। মন্থরও মনে হচ্ছে তাঁকে। কেভিন ডি ব্রুইনও কার্যকরী ভূমিকা পালনে ব্যর্থ। তবে জেরেমি ডোকু শিবিরে ফেরায় কিছুটা স্বস্তি মিলেছে। ম্যাঞ্চেস্টার সিটির তারকা প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন। সে জন্য ইরান ম্যাচে খেলেননি। তাঁর প্রত্যাবর্তনে আক্রমণে ধার বাড়বে। তাছাড়া গ্রুপের সবচেয়ে দুর্বল দল নিউজিল্যান্ড।

Advertisement
সম্পর্কিত সংবাদ