Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২১ জুলাইয়ের প্রস্তুতিতে ঝাঁপাল বেলডাঙা-১ উত্তর ব্লক তৃণমূল

২১ জুলাইয়ের শহিদ স্মরণের প্রস্তুতিতে ঝাঁপিয়েছে বেলডাঙা-১ উত্তর ব্লক তৃণমূল নেতৃত্ব।

২১ জুলাইয়ের প্রস্তুতিতে ঝাঁপাল বেলডাঙা-১ উত্তর ব্লক তৃণমূল
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বহরমপুর: ২১ জুলাইয়ের শহিদ স্মরণের প্রস্তুতিতে ঝাঁপিয়েছে বেলডাঙা-১ উত্তর ব্লক তৃণমূল নেতৃত্ব। এবার শহিদ দিবসে বেলডাঙা উত্তর ব্লক তৃণমূল সংগঠন বেশিরভাগ সমর্থককে সভায় নিয়ে যাওয়ার লক্ষমাত্রা নিখেছে। জোর কদমে চলছে তার প্রস্তুতি সভা, দেওয়াল লিখন, ব্যানার ফেস্টুন লাগানোর কাজ। মেঘ বৃষ্টি মাথায় নিয়েই দলীয় নেতারা রোজ ছোট ছোট পথসভা করছেন। বেলডাঙা-১ উত্তর ব্লক তৃণমূল সভাপতি দীপক মণ্ডল বলেন, বেলডাঙায় তৃণমূলের সংগঠনের কর্মী-সমর্থক অনেক বেড়েছে। এবার ট্রেন, বাস, ছোট গাড়িতে সমর্থকদের নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছি।

Advertisement

বেলডাঙা উত্তর ব্লকে সাতটি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে পাঁচটি গ্রাম পঞ্চায়েতই তৃণমূলের দখলে। তবে সাতটি পঞ্চায়েত এলাকাতেই ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা চলছে। শহর ও গ্রামে দেওয়াল লিখন, ব্যানার, হোর্ডিং লাগানোর কাজ চলছে জোর কদমে। পাশাপাশি রোজ এলাকাভিত্তিক পথসভা করা হচ্ছে। ব্লক নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে চারটি পথসভা হয়ে গিয়েছে। বেশ কয়েকটি স্ট্রিট কর্নারের দিন ধার্য করা হয়েছে। একইসঙ্গে এলাকায় এলাকায় পদযাত্রা, মিছিলের মাধ্যমেও প্রচারের কাজ চলছে। ২১ জুলাই ধর্মতলা চলো অভিযানে মহিলারাও বাড়ি বাড়ি প্রচার করছেন। 
প্রতিবছরের মতো এবারও বাস, ছোট গাড়ি সহ ট্রেনে সমর্থকরা ধর্মতলা যাবেন। এবার বাস ও ছোট গাড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে বলে দীপকবাবুর দাবি। ২০ ও ২১ জুলাই দু'দিনই বহু কর্মী-সমর্থক কলকাতার উদ্দেশ্যে ট্রেনে রওনা দেবেন। দীপকবাবু বলেন, পথসভা থেকেই কর্মী সমর্থকদের সমাবেশে পৌঁছনোর রুট ম্যাপও জানিয়ে দেওয়া হচ্ছে। বেলডাঙা বিধানসভার বিধায়ক হাসানুরজামান শেখ বলেন, বেলডাঙায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা জোর কদমে চলছে। সব শাখা সংগঠনও মাঠে নেমে পড়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ