Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুসকরায় মৃত্যু ২ যুবকের

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুসকরায় মৃত্যু ২ যুবকের
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: ছোট মেয়ের জন্য কেক কিনতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল বাবার। এই দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন পাঁচজন। ঘটনাটি ঘটেছে গুসকরা শহরের ধারাপাড়ায়। জখমদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিস জানিয়েছে মৃত দু’ জনের নাম কালীপ্রসাদ পাল (৩২) ও শ্রীমন্ত দাস(২৫)। তাঁদের মধ্যে কালীপ্রসাদবাবুর বাড়ি ভেদিয়া এলাকায়। আর শ্রীমন্তবাবুর বাড়ি গুসকরা শহরেরই সুশীলা পূর্বপাড়া এলাকায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। জখমদের মধ্যে শ্রীমন্তবাবুর দাদা অনন্ত দাস রয়েছেন। জানা গিয়েছে, গুসকরা ধারাপাড়ায় শ্রীমন্তবাবুদের একটি পুরনো বেকারি রয়েছে। বুধবার বড়দিন থাকায় বেকারির সামনে কেকের পসরা সাজিয়ে বসেছিলেন শ্রীমন্তবাবু। আর বেকারির ভিতরে ছিলেন তাঁর দাদা অনন্তবাবু। কালীপ্রসাদবাবু পেশায় গাড়ি চালক। এদিন গুসকরায় আলু লোড করে ছোট মেয়ের জন্য কেক কিনতে গিয়েছিলেন। এছাড়াও আরও অনেকে বেকারির সামনে ছিলেন। রাত সাড়ে ৯টা নাগাদ মানকরের দিক থেকে আসা একটি দ্রুতগতির সাদা গাড়ি সরাসরি হুড়মুড়িয়ে বেকারির ভিতরে ঢুকে পড়ে। ওই গাড়ির গতি এতটাই ছিল যে ধাক্কা মেরে একটি বাইককে বেকারির ভিতর ঢুকিয়ে দেয়। ওই সময় গাড়ির ধাক্কায় বেকারির সামনে ছ’জন ও গাড়ির ভিতরে থাকা একজন গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তার মধ্যে চিকিৎসক কালীপ্রসাদবাবু ও শ্রীমন্তবাবুকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
এরপর স্থানীয় এলাকার বাসিন্দারা জড়ো হয়ে ক্ষোভ উগরে দেন। দুর্ঘটনায় মৃত্যুর খবর পেতেই দুই পরিবারে লোকজন কান্নায় ভেঙে পড়েন। কালীপ্রসাদবাবু তাঁর স্ত্রী মিতাদেবী ও বৃদ্ধ অসুস্থ বাবাকে নিয়ে থাকতেন। তাঁর রোজগারেই সংসার চলত। 
সম্পর্কিত সংবাদ