Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিচারকের দেহরক্ষীর মৃত্যুতে শোকস্তব্ধ ইংলিশবাজারের ডাঙাপাড়া

বিচারকের দেহরক্ষীর মৃত্যুতে শোকস্তব্ধ ইংলিশবাজারের ডাঙাপাড়া
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ: কলকাতায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল বিচারকের দেহরক্ষীর। মৃতের নাম গোপাল কুমার। তিনি মালদহের ইংলিশবাজারের উত্তরকৃষ্ণপল্লির ডাঙাপাড়ার পুরোনো বাসিন্দা ছিলেন। এলাকার আদি বাসিন্দার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ডাঙাপাড়ায়।  উত্তরকৃষ্ণপল্লির বাসিন্দা ও মৃত পুলিস কর্মীর পুরোনো প্রতিবেশী মঞ্জু চৌধুরী বলেন, গোপাল খুব ভালো ছেলে ছিল। দু'তিন মাস আগেই ওঁর মায়ের সঙ্গে কথা হয়েছে। ওরা সবাই ভালো আছেন বলে জানান গোপালের মা। মালদহে আসার  ইচ্ছা প্রকাশ করেন তিনি। ভাবতে পারছি এমন পরিণতি হবে।  ছোটবেলা থেকে মালদহের ইংলিশবাজারের উত্তর কৃষ্ণপল্লির বাড়িতে বেড়ে ওঠা পেশায় কলকাতা পুলিসের কর্মী গোপাল কুমারের। এখান থেকেই পড়াশোনা সম্পন্ন করে কলকাতা পুলিসে যোগদান। এরপর কয়েক বছর আগে পরিবার নিয়ে কলকাতায় চলে যান তিনি। উত্তর কৃষ্ণপল্লির বাড়িও বিক্রি করে দেন। কলকাতায় পাকাপাকিভাবে থাকতে শুরু করলেও  প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁদের। মৃত পুলিস কর্মীর আরএক প্রতিবেশী রাধা কর্মকার বলেন, গোপাল আমাকে কাকিমা বলে ডাকত। খুব ভালো ছেলে ছিল। ছোট থেকে এই পাড়ায় ছিল গোপাল। প্রথমে এখানে একটা বাড়িতে ভাড়া ছিল। তারপর এখানে বাড়ি বানায়। ওর এমন ঘটনা আমরা মেনে নিতে পারছি না। বুধবার তাঁর মৃত্যুর খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে ডাঙাপাড়ায়।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ