Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়েবাড়ির মেনুতে মাছ, দু’পক্ষের মধ্যে হাতাহাতি, পালাল বর

বিয়েবাড়ির মেনুতে মাছ, দু’পক্ষের মধ্যে হাতাহাতি, পালাল বর
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
লখনউ, ৫ ডিসেম্বর: বিয়েবাড়িতে মাছের গন্ধ শুঁকেই হাঁটা দিল পাত্রপক্ষ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পাথেরওয়া গ্রামে। প্রতিটি বিয়েবাড়ির মতোই এখানেও চলছিল গানবাজনা, হইহুল্লোড়, গল্পগুজব। কিন্তু মূহুর্তের মধ্যেই তা বদলে গেল দুই পক্ষের হাতাহাতিতে। জানা গিয়েছে, পাথেরওয়ার একটি বিয়েবাড়িতে খাবার পরিবেশনের সময়ই ঘটে গোলমাল। খেতে বসে পাত্রপক্ষ দেখে মেনুতে রয়েছে মাছ। শুরু হয় বাকবিতণ্ডাও। এরপরই শুরু হয় তুমুল গোলমাল। শেষে বরযাত্রী ও কনেপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। দুই পক্ষই একে অপরকে আক্রমণ করে। তাতে জখম হন বেশ কয়েকজন। এই পরিস্থিতিতে মাছের গন্ধ পেয়ে বিয়ের পিঁড়ি ছেড়ে চম্পট দেয় পাত্রও। যা নিয়ে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। এরপর খবর পেয়ে অকুস্থলে আসে পুলিস। তারপরও বেশ কিছুক্ষণ চলে গোলমাল। শুরু হয় পাত্রের খোঁজ। গভীর রাতে তাঁকে এক জায়গা থেকে উদ্ধার করা হয়। প্রথমে বিয়ে করতে রাজি না হলেও পরে অবশ্য বিয়ের পিড়িতে বসে পাত্র। অন্যদিকে, বিয়েবাড়িতে হাতাহাতির জেরে জখম হওয়া ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
Advertisement
সম্পর্কিত সংবাদ