Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বিবাদে জখম মহিলা

জমিতে মাটি ফেলা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। এর জেরে এক মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় বালুরঘাট হাসপাতালে আনা হল ওই মহিলাকে।

বিবাদে জখম মহিলা
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: জমিতে মাটি ফেলা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। এর জেরে এক মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় বালুরঘাট হাসপাতালে আনা হল ওই মহিলাকে। ঘটনাটি ঘটেছে পতিরাম থানার ঠাকুরপুরা বাজারের কাছে। আক্রান্ত ওই মহিলার নাম অলোকা রায় বর্মন। বাড়ি ওই এলাকাতেই। বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসাধীন তিনি। পতিরাম থানার পুলিস জানিয়েছে, এখনও লিখিত অভিযোগ হয়নি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ