Bartaman Logo
১০ জুন, ২০২৬

পথকুকুরের কামড়ে চোয়াল দু’ফালা, কানপুরে ছাত্রীর মুখে ১৭টি সেলাই

থকুকুর নিয়ে সংশোধিত নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। শুধু দিল্লির মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের সব রাজ্যকেই অন্তর্ভুক্ত করেছে শীর্ষ আদালত।

পথকুকুরের কামড়ে চোয়াল দু’ফালা, কানপুরে ছাত্রীর মুখে ১৭টি সেলাই
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কানপুর: পথকুকুর নিয়ে সংশোধিত নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। শুধু দিল্লির মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের সব রাজ্যকেই অন্তর্ভুক্ত করেছে শীর্ষ আদালত। তারই মধ্যে এবার উত্তরপ্রদেশের কানপুরে পথকুকুরের হামলায় এক কলেজছাত্রীর ক্ষতবিক্ষত হওয়ার খবর সামনে এল। তাঁর ডান দিকের চোয়াল দু’ফালা হয়ে গিয়েছে। কুকুরের দাঁতের আঘাতে ক্ষত তৈরি হয়েছে নাক ও শরীরের অন্যান্য অংশেও। বিবিএ চূড়ান্ত বর্ষের ওই ছাত্রীর মুখে সবমিলিয়ে ১৭টি সেলাই পড়েছে। এই অবস্থায় আক্রান্ত ছাত্রীর পরিবারের আর্জি, পথকুকুরের হামলা ঠেকাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিক। ছাত্রীর কাকা বলেন, কলেজ থেকে ফেরার পথে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। মুখ নাড়াতে ও খেতে পর্যন্ত পারছে না। বৈষ্ণবী সাহু নামে ২১ বছরের আক্রান্ত ছাত্রী অ্যালেন হাউস রুমা কলেজে বিবিএ পড়েন। গত ২০ আগস্ট শ্যামনগর এলাকায় একদল হনুমানের সঙ্গে পথকুকুরের লড়াই চলছিল। সেই সময় ওই এলাকা দিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন বৈষ্ণবী। আচমকাই তিনটি কুকুর তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। ওই কলেজছাত্রীকে মাটিতে ফেলে দিয়ে তাঁর মুখ ও শরীরের বিভিন্ন অংশে কামড় বসাতে থাকে। কোনওরকমে উঠে পালানোর চেষ্টা করলেও কুকুরের হামলায় ফের রাস্তায় পড়ে যান তিনি। ক্ষতস্থান থেকে শুরু হয় রক্তপাত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ