Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মগজাস্ত্রের লড়াই

গত কয়েকদিন ধরেই অনুরাগীরা ডার্বির কথা বলছে। ওদের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর। অবশ্য ডার্বিতে কেউ ফেভারিট হয় না।

মগজাস্ত্রের লড়াই
  • ১৭ আগস্ট, ২০২৫ ১৮:০৮
Prefer us on Google

হোসে মোলিনা: গত কয়েকদিন ধরেই অনুরাগীরা ডার্বির কথা বলছে। ওদের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর। অবশ্য ডার্বিতে কেউ ফেভারিট হয় না। ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো দল। আমাদের থেকে আগে অনুশীলন শুরু করেছে ওরা। মরশুম সবে শুরু। এখনই সেরা পারফরম্যান্স মেলে ধরা সম্ভব নয়। শুনলাম অস্কার বলেছেন, উনি আমাদের দুর্বলতা জানেন। সেটাই তো স্বাভাবিক। প্লেয়াররা তো মানুষ। দুর্বলতা থাকবেই। তবে প্রতিটি ম্যাচ ও ট্রফি জেতার লক্ষ্যেই মাঠে নামি আমরা।

Advertisement

 

অস্কার ব্রুজোঁ: রশিদের অনুপস্থিতি বড় ধাক্কা। তবে কিছু করার নেই। এই ম্যাচটা সমর্থকদের পাশাপাশি ওর জন্যও জিততে চাই। ডার্বি সব সময় ফিফটি-ফিফটি। নব্বই মিনিট ঠিক করে তুমি হিরো হবে না ভিলেন। তবে রবিবার অন্য ইস্ট বেঙ্গলকে দেখতে পাবেন। আগে যা হয়েছে ভুলে যান। নতুন দিন, নতুন মরশুমে, নতুন ইস্ট বেঙ্গল। মোহন বাগান শক্তিশালী দল। সব তবে ওদের দুর্বলতাও রয়েছে। রবিবারের ম্যাচে জয় গুপ্তা পরিকল্পনায় নেই। বিষ্ণু ছাড়া বাকিরা সম্পূর্ণ ফিট।

Advertisement
সম্পর্কিত সংবাদ