Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বেঙ্গল সুপার লিগে পিছিয়ে পড়েও জিতল ব্যারেটোর দল

পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের। বেঙ্গল সুপার লিগের ম্যাচে মঙ্গলবার মেদিনীপুর ফ্র্যাঞ্চাইজিকে ৩-১ গোলে হারায় তারা।

বেঙ্গল সুপার লিগে পিছিয়ে পড়েও জিতল ব্যারেটোর দল
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের। বেঙ্গল সুপার লিগের ম্যাচে মঙ্গলবার মেদিনীপুর ফ্র্যাঞ্চাইজিকে ৩-১ গোলে হারায় তারা। মোহন বাগানের প্রাক্তনী হোসে রামিরেজ ব্যারেটোকে কোচ করে চমক দিয়েছিল হাওড়া-হুগলি। শৈলেন মান্নার নামাঙ্কিত স্টেডিয়ামে নজর ছিল কোচ ব্যারেটোর দিকে। যদিও শুরুটা মোটেও ভালো হয়নি। দূরপাল্লার শটে সুদীপ কুমার দাস এগিয়ে দেন মেদিনীপুরকে। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরে ব্যারেটো ব্রিগেড। ব্রাজিলিয়ান স্ট্রাইকার পাওলো সিজার ফারাক গড়ে দিলেন। তাঁকে রুখতে গিয়ে দু’টি পেনাল্টি উপহার দেয় জয়ন্ত সেনের দল। দু’টি ক্ষেত্রেই ঠান্ডা মাথায় স্পটকিক কাজে লাগান সিজার। এছাড়াও তাঁর পাস থেকে তৃতীয় গোলটি করেন কৌস্তুভ দত্ত। কঠিন বাধা উতরে স্বস্তিতে কোচ ব্যারেটো। তাঁর মন্তব্য, ‘দ্বিতীয়ার্ধে যেভাবে ছেলেরা ঘুরে দাঁড়িয়েছে তার প্রশংসা করতে হয়। তবে আরও উন্নতি করতে হবে।’ পরের ম্যাচে উত্তর ২৪ পরগনার বিরুদ্ধে খেলবে হাওড়া-হুগলি ওয়ারিয়র্স।

Advertisement

এদিকে, বুধবার প্রথম ম্যাচে কোপা টাইগার্স বীরভূম খেলবে নর্থবেঙ্গল ইউনাইটেডের বিরুদ্ধে। এই ম্যাচটির ভেন্যু বোলপুর। ম্যাচ শুরু দুপুর ১টায়। অপর ম্যাচে মালদহে মাঠে নামবে রয়্যাল সিটি মালদহ ও মুর্শিদাবাদ। তাদের প্রতিপক্ষ সুন্দরবন ফ্র্যাঞ্চাইজি।

Advertisement
সম্পর্কিত সংবাদ