নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ট্রাইবুনালে যে সমস্ত ভোটাররা আবেদন করেছেন, তাঁদের তথ্য আদায়ের কাজ শুরু করল বারাকপুর পুলিশ কমিশনারেট। বৃহস্পতিবার জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভবাগাছি গ্রামে শিবদাসপুর থানা থেকে পুলিশ গিয়ে গ্রামের বাদ পড়া ভোটারদের থেকে ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, জমির দলিল, ২০০২ তালিকায় ভোটারের বাবা মায়ের নাম ইত্যাদি তথ্য-নথি সংগ্রহ করেন। অন্যান্য থানা একই ধরনের কাজ শুরু করেছে। কিন্তু এই কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, পুলিশ হঠাৎ এই কাজ শুরু করল কেন? পুএটা যদি নির্বাচন কমিশনের প্রক্রিয়া হয়ে থাকে তাহলে বিএলও-রা কোথায়? পুলিশকে এই সব নথি দিতে হবে কেন?



