Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভ্যালেন্সিয়াকে গোলের মালা পরাল বার্সা

লা লিগায় জয়ে ফিরল বার্সেলোনা। রবিবার মরশুমের প্রথম হোম ম্যাচে ভ্যালেন্সিয়াকে হাফ ডজন গোলের মালা পরাল হান্স ফ্লিকের ছেলেরা। জোড়া গোল যথাক্রমে ফারমিন লোপেজ, রাফিনহা ও রবার্ট লিওয়ানডস্কির।

ভ্যালেন্সিয়াকে গোলের মালা পরাল বার্সা
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বার্সেলোনা- ৬                :                     ভ্যালেন্সিয়া- ০

Advertisement

বার্সেলোনা: লা লিগায় জয়ে ফিরল বার্সেলোনা। রবিবার মরশুমের প্রথম হোম ম্যাচে ভ্যালেন্সিয়াকে হাফ ডজন গোলের মালা পরাল হান্স ফ্লিকের ছেলেরা। জোড়া গোল যথাক্রমে ফারমিন লোপেজ, রাফিনহা ও রবার্ট লিওয়ানডস্কির। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে জাল কাঁপান পোলিশ স্ট্রাইকার। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল কাতালন ক্লাবটি। আগামী বৃহস্পতিবার নিউকাসলের বিরুদ্ধে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে বার্সা। তার আগে এই বড় জয় অবশ্যই স্বস্তিতে রাখছে কোচ হান্স ফ্লিককে।
লিগের গত ম্যাচে রায়ো ভায়েকানোর বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করেছিল বার্সা। তারউপর রবিবার চোটের কারণে দলে ছিলেন না লামিনে ইয়ামাল। পাশাপাশি লিওয়ানডস্কিকে বেঞ্চে রেখেই দল সাজিয়েছিলেন জার্মান কোচ। এমন পরিস্থিতিতে দলের আপফ্রন্টকে নেতৃত্ব দিলেন রাফিনহা। আর তাঁকে যোগ্য সঙ্গ দেন ফারমিন লোপেজ। প্রথমার্ধে তরুণ এই মিডিওর গোলে লিড নেয় কাতালন ক্লাবটি। আর দ্বিতীয়ার্ধে ভ্যালেন্সিয়া রক্ষণে বুলডোজার চালান বার্সা ফুটবলাররা। এই পর্বে একে একে স্কোরশিটে নাম তোলেন রাফিনহা, লিওয়ানডস্কিরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ