বার্সেলোনা: সেভিয়ার বিরুদ্ধে হারের হতাশা ভুলে লা লিগায় জয়ে ফিরল বার্সেলোনা। শনিবার ঘরের মাঠে জিরোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে কাতালন ক্লাবটি। জয়ী দলের দুই গোলদাতা পেড্রি ও আরাহু। সেই সুবাদে টেবিলে শীর্ষস্থানে উঠে এল বার্সা (৯ ম্যাচে ২২ পয়েন্ট)। তবে ম্যাচে লাল কার্ড দেখায় ২৬ অক্টোবর এল ক্লাসিকোতে ডাগ-আউটে বসতে পারবেন না কোচ হ্যান্স ফ্লিক।



