Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘হারলেই কপালে দুঃখ আছে!’ বৈঠকে তৃণমূল কাউন্সিলারদের সতর্ক করলেন জেলা সভাপতি

আগামী বিধানসভা ভোটে ওয়ার্ডে হারলে কাউন্সিলারদের কপালে দুঃখ আছে। ২০২৭ সালের পুর-নির্বাচনে তাঁদের টিকিট নাও মিলতে পারে!

‘হারলেই কপালে দুঃখ আছে!’ বৈঠকে তৃণমূল কাউন্সিলারদের সতর্ক করলেন জেলা সভাপতি
  • ২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আগামী বিধানসভা ভোটে ওয়ার্ডে হারলে কাউন্সিলারদের কপালে দুঃখ আছে। ২০২৭ সালের পুর-নির্বাচনে তাঁদের টিকিট নাও মিলতে পারে! বৃহস্পতিবার বারাসত পুরসভার কাউন্সিলারদের নিয়ে অভ্যন্তরীণ বৈঠকে এমনই ‘সতর্কবার্তা’ দিয়েছেন বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি কাকলি ঘোষদস্তিদার। বিজেপির থেকে সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন তিনি। একইসঙ্গে এসআইআর সহ বিভিন্ন সামাজিক ও অন্যান্য ইস্যুতে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন কাকলি।

Advertisement

গত লোকসভা নির্বাচনে বারাসত শহরে ভরাডুবি হয়েছে তৃণমূলের। ৩৫টি ওয়ার্ডের মধ্যে ২৮টিতে তৃণমূল হেরেছে। এরপর বারাসত পুরসভার চেয়ারম্যান বদল করা হয়েছিল। অশনি মুখোপাধ্যায়কে সরিয়ে নতুন চেয়ারম্যান হয়েছেন সুনীল মুখোপাধ্যায়। তবে বারাসত শহরে ‘ঢালাও’ উন্নয়নের পরেও এই ফলাফল হওয়ায় ক্ষুব্ধ সাংসদ কাকলি।
 কিন্তু বিগত পুরসভা নির্বাচনে উঠে আসে উল্টো ছবি। এক-একটি ওয়ার্ডে তৃণমূলের জয়ের ব্যবধান হয় এক থেকে আড়াই হাজার। অথচ লোকসভা নির্বাচনে সেটা হয়নি। সামনেই হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার অভ্যন্তরীণ বৈঠকে বারাসত পুরসভার দলের সমস্ত কাউন্সিলারদের নরমে-গরমে সতর্ক করেছেন কাকলিদেবী।
নাম প্রকাশ না করার শর্তে এক কাউন্সিলার জানিয়েছেন, এবার ভোটে হারলে কাউন্সিলারদের টিকিট না দেওয়া নিয়ে বার্তা দিয়েছেন সাংসদ। পাশাপশি বিজেপি কোথাও ভোটারদের টাকার প্রলোভন দিচ্ছে কি না, তার খোঁজখবর করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এসআইআরে নজরদারিও বার্তা দিয়েছেন তিনি। 
এনিয়ে কাকলি ঘোষদস্তিদার বলেন, কাউন্সিলারদের নিয়ে সাংগঠনিক কথাবার্তা হয়েছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়েও আলোচনা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ