Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত-বি গার্ডেন বাস বন্ধ শনিবার

বিশ্বকর্মা পুজোর প্রীতিভোজ। সে জন্য কাল, শনিবার সারাদিন বন্ধ থাকবে বারাসত-বি গার্ডেন রুটের সমস্ত বাস পরিষেবা। ফলে শনিবার এই রুটের উপর নির্ভরশীল যাত্রীদের বিকল্প পরিবহণের উপর ভরসা করতে হবে।

বারাসত-বি গার্ডেন বাস বন্ধ শনিবার
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিশ্বকর্মা পুজোর প্রীতিভোজ। সে জন্য কাল, শনিবার সারাদিন বন্ধ থাকবে বারাসত-বি গার্ডেন রুটের সমস্ত বাস পরিষেবা। ফলে শনিবার এই রুটের উপর নির্ভরশীল যাত্রীদের বিকল্প পরিবহণের উপর ভরসা করতে হবে। এই রুটে রোজ প্রায় ৫০টির বেশি বাস চলাচল করে। বিশেষ করে কর্মস্থল, স্কুল-কলেজ কিংবা জরুরি কাজে যাতায়াত করা মানুষকে ওইদিন অন্য পথে বা অন্য যানবাহনে গন্তব্যে পৌঁছতে হবে। পরিষেবা বন্ধের সিদ্ধান্তের কথা অবশ্য আগে থেকেই জানানো হয়েছে। গত এক সপ্তাহ ধরে বি গার্ডেন রুটের বাসগুলিতে পোস্টার দেওয়া হয়েছে। যাত্রীদের আগাম সতর্ক করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে বারাসত বি গার্ডেন বাস মজদুর সংঘ এবং বাসমালিক সংগঠন। এনিয়ে সংগঠনের সম্পাদক প্রণব দাস জানান, কর্মীরা সারা বছর পরিষেবা দেন। বছরে এই একটি দিন প্রীতিভোজের জন্য সকলে এক জায়গায় হন। সেই কারণেই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত। 

Advertisement

সংগঠনের কোষাধ্যক্ষ মহম্মদ শরিফউদ্দিন আহমেদ বলেন, গত বছর থেকেই বিশ্বকর্মা পুজোর প্রীতিভোজ উপলক্ষে এই দিনে বাস বন্ধ রাখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ