Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

শনি-রবি ছুটির দাবি ব্যাঙ্কে, ধর্মঘটের হুমকি

সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক পরিষেবা চালু এবং শনি ও রবি ছুটি নিয়ে কিছু বলছে না কেন্দ্রীয় সরকার। এই ইস্যুতে ফের একযোগে ব্যাঙ্ক ধর্মঘটের হুমকি দিল কর্মী ও আধিকারিকদের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস। ব্যাঙ্কগুলির নিজস্ব সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন বা আইবিএ’র সঙ্গে বৈঠকে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে রয়েছে।

শনি-রবি ছুটির দাবি ব্যাঙ্কে, ধর্মঘটের হুমকি
  • ১৬ আগস্ট, ২০২৫ ০৪:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক পরিষেবা চালু এবং শনি ও রবি ছুটি নিয়ে কিছু বলছে না কেন্দ্রীয় সরকার। এই ইস্যুতে ফের একযোগে ব্যাঙ্ক ধর্মঘটের হুমকি দিল কর্মী ও আধিকারিকদের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস। ব্যাঙ্কগুলির নিজস্ব সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন বা আইবিএ’র সঙ্গে বৈঠকে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে রয়েছে। ফলে তারা ফের ধর্মঘটে যেতে বাধ্য হবেন। প্রসঙ্গত গত মার্চেই এই একই দাবি নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছিল অফিসার ও কর্মীদের সংগঠনগুলি। সেবার কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, তারা নিজেই বিষয়টি নিয়ে অর্থমন্ত্রকের সঙ্গে কথা বলবে। সেই আশ্বাসেই ধর্মঘট থেকে সরে এসেছিল তারা। কিন্তু পরিস্থিতির কোনও উন্নতি হয়নি বলে জানিয়েছেন যৌথ মঞ্চের অন্যতম শরিক অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজেন নগর। তিনি বলেন, ‘আমাদের দাবি ছিল সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক পরিষেবা চালু হোক। সেই দাবি মেনে নেয় আইবিএ। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তারা বিষয়টি অর্থমন্ত্রকের আওতায় থাকা ফিনান্সিয়াল সার্ভিসেস দপ্তরে পাঠায়। তারপর থেকেই কেন্দ্রীয় সরকার বারবার আশ্বাস দিচ্ছে, বিষয়টি তাদের বিবেচনায় আছে। কিন্তু কোনও সিদ্ধান্তই আমাদের জানানো হচ্ছে না। আমরা সব মহলকেই স্পষ্ট জানিয়েছি, শীঘ্র ওই সিদ্ধান্ত কার্যকর না হলে আমরা বাধ্য হব ধর্মঘটে যেতে। কেন্দ্রীয় শ্রম কমিশনারের তরফে জানানো হয়েছে, তারা অর্থমন্ত্রকের সঙ্গে এই বিষয়ে ফের কথা বলবে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ