Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬

লখনউয়ে স্ত্রী ও বোনকে খুনের পর আত্মঘাতী ব্যাংককর্মী, চাঞ্চল্য

স্ত্রী ও বোনকে গুলি করে খুনের পর আত্মঘাতী হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের গোমতী নগরের।

লখনউয়ে স্ত্রী ও বোনকে খুনের পর আত্মঘাতী ব্যাংককর্মী, চাঞ্চল্য
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: স্ত্রী ও বোনকে গুলি করে খুনের পর আত্মঘাতী হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের গোমতী নগরের। হাড়হিম করা হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, দাম্পত্য কলহের জেরেই এই ঘটনা। ঠিক কী হয়েছিল? সূত্রের খবর, এদিন একটি বেসরকারি ব্যাংকের বাইরে গাড়িতে বসেছিলেন দিব্যা মিশ্র। ওই ব্যাংকে রিলেশনশিপ ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন তিনি। ঘটনাস্থলেই অটোয় বসে দিব্যার জন্য অপেক্ষা করছিলেন তাঁর স্বামী মানস মিশ্র। তিনিও একজন ব্যাংককর্মী। দেখামাত্র দিব্যাকে বাইরে আসতে বলেন অভিযুক্ত। গাড়ির বাইরে বেরতেই স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান মানস। কেউ কিছু বুঝে ওঠার আগেই তড়িঘড়ি চম্পট দেন তিনি। এখানেই শেষ নয়। একাধিক রিপোর্টে দাবি, স্ত্রীকে খুনের পর হোয়াটসঅ্যাপে স্টেটাস দেন মানস। সেখানে বোন শিবা বাজপেয়িকে খুনের পর আত্মঘাতী হওয়ার কথা জানান অভিযুক্ত। স্টেটাসে মানস লেখেন, ‘আজ আমার স্ত্রীকে খুন করলাম। ও আমাকে ঠকিয়েছে। এবার বোনকে খুন করে নিজেকে শেষ করতে হবে। দিব্যার বোন প্রজ্ঞা, ওর স্বামী সব জানে।’ খবর পাওয়ামাত্র ব্যাংকের সামনে পৌঁছায় পুলিশ। পরে হুসারিয়া অঞ্চলের একটি বাড়ি থেকে মানস ও শিবার সন্ধান মেলে। এডিসিপি (পূর্ব) অমল মুরকুট বলেন, ‘দিব্যা ওই ব্যাংকে তিন থেকে চার বছর ধরে কর্মরত ছিলেন। সহকর্মীরা জানিয়েছেন, আততায়ী দিব্যার স্বামী। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ