Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘুটিয়ারি শরিফ থেকে ধৃত বাংলাদেশি যুবক

অভিযান চালিয়ে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল পুলিস।

ঘুটিয়ারি শরিফ থেকে ধৃত বাংলাদেশি যুবক
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অভিযান চালিয়ে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল পুলিস। শনিবার রাতে তাঁকে ঘুটিয়ারি শরিফের বাঁশড়া অঞ্চলের উত্তর দেওয়ানপাড়া এলাকা থেকে ধরা হয়েছে। ধৃতের নাম জাকির শেখ। তাঁর বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়। পুলিস সূত্রে খবর, বাংলাদেশের ওই বাসিন্দা ২০২৩ সালে অবৈধভাবে ভারতে আসেন এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে তাঁর এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। সেখানে তিন মাস থাকার পর তিনি ঘুটিয়ারি শরিফ এলাকায় চলে আসেন। জাকির এখানে বিয়েও করেন। পরে বিভিন্ন সূত্র মারফত পুলিসের কাছে খবর আসে যে, ওই এলাকায় এক বাংলাদেশি আত্মগোপন করে রয়েছেন। এরপরই অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে ধরে ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ