পাসপোর্ট ভেরিফিকেশনে গ্রেপ্তার বাংলাদেশি যুবক
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মঙ্গলবার থানায় পাসপোর্ট ভেরিফিকেশনে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশি যুবক। উস্তি থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ইমরান হোসেন শরিফ। তাঁকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় বাসিন্দা পিয়ার আলি মোল্লাকেও। আটবছর আগে বাংলাদেশ থেকে পালিয়ে আসেন ইমরান। উস্তির জগদীশনগরে বসবাস শুরু করেন। পিয়ার আলিকে নিজের বাবা পরিচয় দিতেন। এমনকি পরে পিয়ার আলির মেয়েকে বিয়েও করেন ইমরান। 

Advertisement

এবার পাসপোর্ট করার জন্য ডিআইবি অফিসে পুলিশ ভেরিফিকেশনে গিয়েই পড়েন ফাঁপরে। স্ত্রী ও তাঁর বাবার একই নাম দেখে সন্দেহ হয় পুলিশের। জেরায় পুলিশ জানতে পারে, আসলে ওই যুবক বাংলাদেশের নাগরিক। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়।