Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

৩ হাজারের বিনিময়ে নদী পেরিয়ে ভারতে, মল্লিকপুরে গ্রেপ্তার বাংলাদেশের মহিলা

কোনো অনুপ্রবেশকারী এখানে থাকতে পারবে না। ধরা পড়লেই হোল্ডিং সেন্টারে রেখে পরে বর্ডারের ওপারে পাঠিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির এই হুঁশিয়ারির পর অভিযান শুরু করেছে বারুইপুর থানা। তারপর প্রায় পাঁচবছর পরিচয় গোপন করে থাকা বাংলাদেশের এক মহিলাকে মল্লিকপুর থেকে গ্রেপ্তার করেছে।

৩ হাজারের বিনিময়ে নদী পেরিয়ে ভারতে, মল্লিকপুরে গ্রেপ্তার বাংলাদেশের মহিলা
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, বারুইপুর: কোনো অনুপ্রবেশকারী এখানে থাকতে পারবে না। ধরা পড়লেই হোল্ডিং সেন্টারে রেখে পরে বর্ডারের ওপারে পাঠিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির এই হুঁশিয়ারির পর অভিযান শুরু করেছে বারুইপুর থানা। তারপর প্রায় পাঁচবছর পরিচয় গোপন করে থাকা বাংলাদেশের এক মহিলাকে মল্লিকপুর থেকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম লকিন তাঁতি। তাঁর কাছ থেকে আধার কার্ড ও একটি ব্যাংকের পাশ বই পাওয়া গিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, ৩ হাজার টাকা জনৈক ব্যক্তিকে দিয়ে নদী পেরিয়ে ভারতে ঢুকেছিলেন ৩৯ বছরের লকিন তাঁতি। পুলিশ জানিয়েছে, বাংলাদেশের যশোর জেলার কেশবপুর থানার বাঁশবেড়িয়া গ্রামের বাসিন্দা তিনি। তাঁর স্বামী জিয়াউর রহমান তাঁতি বাংলাদেশের বাসিন্দা। এ দেশে এসে মল্লিকপুরের হরিহরপুরের বেনিয়াডাঙায় ইলিয়াস গাজি নামে এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন লকিন। কলকাতায় পরিচারিকার কাজ করতে যেতেন। দু’হাজার টাকার বিনিময়ে তাঁকে ভুয়ো আধার কার্ড বানিয়ে দিয়েছিলেন এক ব্যক্তি। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ। এই মহিলা বাংলাদেশের বাসিন্দা সে খোঁজ কিভাবে পেল পুলিশ? সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিভিন্ন এলাকায় খোঁজখবর নেওয়া শুরু করে বারুইপুর থানা। আর আগে মল্লিকপুর থেকে একাধিকবার ওপার বাংলার লোকজন এসে ধরা পড়েছিল। সেই সূত্র ধরে বিভিন্ন সোর্স মারফত লকিনের খোঁজ পান তদন্তকারীরা। যে বাড়িতে ভাড়া থাকতেন তিনি তার মালিকের ভূমিকাও পুলিশ খতিয়ে দেখছে। তাঁকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে। পরিচয়পত্র ছাড়া কাউকে বাড়ি ভাড়া না দেওয়ার জন্য একাধিকবার পুলিশ পঞ্চায়েতকে সতর্ক করেছে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি বলে অভিযোগ। এলাকার বাসিন্দারা বলেন, তৃণমূলের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সদস্যদের মদতে দিনের পর দিন মল্লিকপুরে বহিরাগতরা এসে বাড়ি ভাড়া হয়ে দিনের পর দিন থাকছে। পঞ্চায়েত প্রধান হবিবুর রহমান বৈদ্য বলেন, ‘আমরা পঞ্চায়েত থেকে বাসিন্দাদের ডেকে সতর্ক করেছিলাম। কিন্তু কেউ কথা শোনেনি। এবার পুলিশ কড়া ব্যবস্থা নিক।’

সম্পর্কিত সংবাদ