Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

বাংলাদেশি রান্না

বাংলাদেশের রান্নার ধরনটাই ভিন্ন। একটু ঝাল বেশি পাবেন এই রান্নায়। মাছের প্রাধান্য এখানে। সর্ষে, নারকেল, নানা রকম ডাল সহযোগে রাঁধা হয় পদগুলো।

বাংলাদেশি রান্না
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বাংলাদেশের রান্নার ধরনটাই ভিন্ন। একটু ঝাল বেশি পাবেন এই রান্নায়। মাছের প্রাধান্য এখানে। সর্ষে, নারকেল, নানা রকম ডাল সহযোগে রাঁধা হয় পদগুলো।

Advertisement
  • ঢাকাই চিচিঙ্গে চিকেন

উপকরণ: চিকেন ১৫০ গ্রাম টুকরো করা চিচিঙ্গে, টুকরো করা ৫-৬টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চামচ, কাঁচালঙ্কা বাটা ১ চামচ, নুন, হলুদ প্রয়োজন মতো, সাদা তেল ২ টেবিল চামচ।

প্রণালী: প্রথমে কড়াইতে পেঁয়াজ কুচি লাল করে ভাজুন। এবার আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। নুন, হলুদ দিন, চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই মশলার সঙ্গে কষতে থাকুন। ঢিমে আঁচে বেশ খানিকক্ষণ কষার পর চিচিঙ্গে টুকরো করে চিকেনে মেশান। অল্প জল দিন। সব সেদ্ধ হয়ে গা-মাখা হলে নামিয়ে নিন।

  • পাবনার বাচার ঝাল 

উপকরণ:  বাচা মাছ ২টো (ধুয়ে পরিষ্কার করা), পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা  চা চামচ, কাঁচালঙ্কা বাটা ১ চামচ, হলুদ গুঁড়ো  চা চামচ, ধনে বাটা ১ চা চামচ, জিরে বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, নুন, তেল, প্রয়োজন মতো, ধনেপাতা কুচি অল্প, কাঁচালঙ্কা ১টি।

প্রণালী: প্রথমে মাছ কেটে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে অল্প ভেজে নিন। এবার ওই তেলে পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, নুন, হলুদ গুঁড়ো দিন, ভালো করে নেড়ে ধনে বাটা, জিরে বাটা দিয়ে কষিয়ে মাছগুলো দিন। অল্প জল দিন, কাঁচালঙ্কা চিরে দিন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। গ্রেভি গা-মাখা হলে নামান। 

সুমিতা শূর

  • চট্টগ্রামের  লটে ফ্রাই

উপকরণ: লটে মাছ ৪-৫টি, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো  চা চামচ, নুন স্বাদমতো, লঙ্কা বাটা ১ চা চামচ, ভাজার জন্য সাদা তেল প্রয়োজন মতো, ধনে বাটা ১ চা চামচ, ময়দা প্রয়োজন মতো, জিরে বাটা  চা চামচ।

প্রণালী: প্রথমে লটে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার জল ঝরিয়ে তা শুকনো করে নিন। এবার এতে একে একে নুন, হলুদ, রসুন বাটা, লঙ্কা বাটা ধনে বাটা, জিরে বাটা দিয়ে মাখিয়ে রাখুন ৩০ মিনিট। এবার ময়দায় অল্প নুন দিয়ে রাখুন। শুকনো ময়দায় মাছগুলো একবার করে গড়িয়ে নিন। এবার ডুবো তেলে লাল মুচমুচে করে ভেজে তুলুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ