Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশি ধৃত

ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে এসএসবির অভিযানে গ্রেপ্তার হল বাংলাদেশি যুবককে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আজিজুল হাকিম সাবির।

বাংলাদেশি ধৃত
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নকশালবাড়ি: ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে এসএসবির অভিযানে গ্রেপ্তার হল বাংলাদেশি যুবককে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আজিজুল হাকিম সাবির। সে বাংলাদেশের ঢাকার বাসিন্দা। শনিবার নেপাল থেকে ভারতে প্রবেশের সময় পানিট্যাঙ্কি ইমিগ্রেশনে এসএসবির ৪১ ব্যাটালিয়নের জওয়ানরা তাকে আটক করে। তার হেফাজত থেকে বাংলাদেশি পরিচয়পত্র ও পাসপোর্ট সহ দু’টি মোবাইল ফোন, পাঁচটি সিম, তিনটি ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করেছে এসএসবি। পরে তাকে খড়িবাড়ি পুলিসের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

পুলিসের তদন্তকারী এক আধিকারিক বলেন, ধৃত যুবক ব্যবসার উদ্দেশ্যে গত ১৪ জুলাই ঢাকা থেকে কাঠমাণ্ডুতে যায়। ধৃতের এক মাসের নেপালের ট্যুরিস্ট ভিসা রয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, নেপালে সে দ্বিতীয়বার এসেছে। ২০২৪ সালে একবার নেপালে যায়। ওই সময় সে অবৈধভাবে ভারতে প্রবেশ করে চারমাসের জন্য পর্যায়ক্রমে কলকাতা ও অসমে কাটিয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ