ঢাকা: নতুন সরকার গঠিত হওয়ার পরেই ক্ষত মেরামতির কাজে নেমে পড়ল বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলা নিয়ে ভারতের সঙ্গে দূরত্ব বেড়েছিল পদ্মাপারের দেশটির। কিন্তু বিসিসিআইয়ের সঙ্গে দূরত্ব বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। তাই নতুন ক্রীড়ামন্ত্রী আমিনুল হক দায়িত্ব গ্রহণের পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর কথায়, ‘কূটনৈতিক কারণেই আমরা বিশ্বকাপ খেলতে পারিনি। সমস্যা আগেই মিটিয়ে ফেলা উচিত ছিল। তবে যা হয়ে গিয়েছে, সেটা নিয়ে ভেবে লাভ নেই। আমাদের সামনের দিকে তাকাতে হবে।’



