Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শ্রীলঙ্কার বিরুদ্ধে বদলা নিতে মরিয়া বাংলাদেশ

এশিয়া কাপে অপ্রতিরোধ্য শ্রীলঙ্কা। জিতেছে গ্রুপের তিনটি ম্যাচই। এবার সুপার ফোরের লড়াই। শনিবার নামছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ বাংলাদেশ। গ্রুপের সাক্ষাতে টাইগার বাহিনীকে হেলায় হারিয়েছিল দ্বীপরাষ্ট্র।

শ্রীলঙ্কার বিরুদ্ধে বদলা  নিতে মরিয়া বাংলাদেশ
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

দুবাই: এশিয়া কাপে অপ্রতিরোধ্য শ্রীলঙ্কা। জিতেছে গ্রুপের তিনটি ম্যাচই। এবার সুপার ফোরের লড়াই। শনিবার নামছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ বাংলাদেশ। গ্রুপের সাক্ষাতে টাইগার বাহিনীকে হেলায় হারিয়েছিল দ্বীপরাষ্ট্র। সেই নিরিখে এই ম্যাচেও এগিয়ে চরিথ আসালঙ্কারা। তবে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস গ্রুপে হারের বদলা নিতে মরিয়া।

Advertisement

ভাগ্যের জোরেই সুপার ফোরে জায়গা পেয়েছে বাংলাদেশ। গত ম্যাচে আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দিত, তাহলে এতক্ষণে ঢাকার বিমানে উঠে পড়তেন তানজিদ হাসান, জাকির আলিরা। শ্রীলঙ্কার জয় বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ভরসা পাঠুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কামিল মিশারা, দাসুন শানাকা ও ক্যাপ্টেন চরিথ আসালঙ্কা। শ্রীলঙ্কার স্পিন অ্যাটাক শক্তিশালী। 
বাংলাদেশ এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি। তবে সঈফ হাসান, তানজিদ হাসান, লিটন দাস, তৌহিদ হৃদয়রা শ্রীলঙ্কার বিরুদ্ধে সেরা পারফরম্যান্স মেলে ধরতে মরিয়া।  অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ, কাটার স্পেশালিস্ট মুস্তাফিজুর চ্যালেঞ্জ জানাবেন বিপক্ষের ব্যাটারদের। 
 ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ৮টায়। সম্প্রচার সোনি নেটওয়ার্কে।

Advertisement
সম্পর্কিত সংবাদ