Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হাসিনা জমানার ৮ জন পুলিসকর্তার বিচারপ্রক্রিয়া শুরু

বিপাকে শেখ হাসিনার জমানার আট পুলিসকর্তা। তাঁদের বিচারের জন্য মামলা গ্রহণ করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

হাসিনা জমানার ৮ জন পুলিসকর্তার বিচারপ্রক্রিয়া শুরু
  • ২৬ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

ঢাকা: বিপাকে শেখ হাসিনার জমানার আট পুলিসকর্তা। তাঁদের বিচারের জন্য মামলা গ্রহণ করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় গণহত্যা, ষড়যন্ত্র সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে প্রাক্তন পুলিস অফিসারদের বিরুদ্ধে। এই প্রথম জুলাই আন্দোলন নিয়ে কোনও মামলার বিচার প্রক্রিয়া শুরু হল। অভিযুক্তদের মধ্যে ঢাকার প্রাক্তন পুলিস কমিশনার হাবিবুর রহমান ছাড়াও রয়েছেন সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম, আখতারুল ইসলাম, মহম্মদ ইমরুল, আরশাদ হোসেন, সুজন হোসেন ও নাসিরুল ইসলাম। তাঁদের মধ্যে হাবিব সহ চারজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক। এদিন ট্রাইব্যুনালের বিচারক গুলাম মুর্তাজা মামলাটি গ্রহণ করেন। আগামী ৩ জুন পরবর্তী শুনানি হবে।  এদিকে হাসিনার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাক্তন মন্ত্রী ওবায়দুল কাদের এবং প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ