Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

সাকিবের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের বাসভবনে হামলা। বুধবার রাতে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় সাকিবের বাড়ির মূল ফটকে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

সাকিবের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের বাসভবনে হামলা। বুধবার রাতে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় সাকিবের বাড়ির মূল ফটকে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তবে ওই সময় বাড়িতে কেউ ছিলেন না। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এদিনই অডিয়ো বার্তা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ২০২৪ সালে আওয়ামি লিগের প্রার্থী হিসেবে ভোটে লড়া সাকিবের বাড়িতে হামলার সম্পর্ক থাকতে পারে বলে মনে করছে আওয়ামি লিগ। সমাজমাধ্যমে দলের তরফে লেখা হয়েছে, ‘বাসভবনে পেট্রল বোমা— এটাই হাসিনার সাংবাদিক সম্মেলনে যোগ দেওয়ার খেসারত। বাংলাদেশে নিও-ফ্যাসিস্টরা মাথাচাড়া দিচ্ছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ