Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ল স্পেসএক্স রকেটের অংশ, তৈরি হল নতুন গহ্বর

চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের অংশ। বুধবার ভোররাতে আইনস্টাইন ক্রেটারের কাছে পড়ে সেটি।

চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ল স্পেসএক্স  রকেটের অংশ, তৈরি হল নতুন গহ্বর
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের অংশ। বুধবার ভোররাতে আইনস্টাইন ক্রেটারের কাছে পড়ে সেটি। আছড়ে পড়ার সময় গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮ হাজার ৭০০ কিমি। তবে এই ঘটনায় চন্দ্রপৃষ্ঠে একটি নতুন গহ্বর তৈরি হয়েছে। নাসা জানিয়েছে, রকেটের অংশবিশেষ আছড়ে পড়ায় চাঁদে ৬০ ফুট চওড়া ও ১২ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। কয়েকজন বিশেষজ্ঞের দাবি, গহ্বরটি প্রায় ১০০ ফুট চওড়া হতে পারে। 

Advertisement

জানা গিয়েছে, ২০২৫ সালে এই রকেটটি উৎক্ষেপণ করেছিল স্পেসএক্স। তারই একটি অংশবিশেষ বুধবার চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ে। রকেটের এই অংশটি সেকেন্ড স্টেজ নামে পরিচিত। আয়তনে যা প্রায় একটি স্কুলবাসের সমান। এবিষয়ে স্পেসএক্সের ডিরেক্টর অব নাসা সায়েন্স অ্যান্ড ড্রাগন প্রোগ্রামস জুলিয়ানা শেম্যান বলেন, ‘মূলত সূর্যের কার্যকলাপ ও মহাকর্ষীয় শক্তির প্রভাবেই রকেটের এই অংশটি চাঁদের দিকে চলে যায়।’ প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার রকেটের বাতিল অংশ চাঁদে আছড়ে পড়ল। ২০২২ সালের ৪ মার্চ চীনের লং মার্চ ৩সি রকেটের একটি অংশ চাঁদে পড়েছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ