Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএল সম্প্রচার নিয়ে বাংলাদেশে উঠল নিষেধাজ্ঞা

পালা বদলের পর বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়েও পালটে গেল সিদ্ধান্ত।

আইপিএল সম্প্রচার নিয়ে বাংলাদেশে উঠল নিষেধাজ্ঞা
  • ২৯ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

ঢাকা: পালা বদলের পর বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়েও পালটে গেল সিদ্ধান্ত। মুস্তাফিজুরকে কোটিপতি লিগ থেকে ছেঁটে ফেলার প্রতিবাদে ভারতের জনপ্রিয় টি-২০ লিগ সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল ইউনুস সরকার। তবে নতুন সরকার এসেই তা খারিজ করল। শনিবার বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাবিরুদ্দিন স্বপন জানিয়েছেন, ‘আগের সরকারের গৃহীত সিদ্ধান্তের কোনও অস্তিত্ব এখন আর নেই। ফলে কোনও সংস্থা যদি আইপিএল দেখাতে চায় তাহলে আমরা অপত্তি করব না। খেলাধুলাকে রাজনীতির মধ্যে না জড়ানোই ভালো।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ