Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ফাঁকা জমিতে আগাছা, প্রায় ২০০ জনকে নোটিশ দিল বনগাঁ পুরসভা

ফাঁকা জমিতে আগাছা রাখা যাবে না। ব্যক্তিগত কোনো জমির মালিককেই তাঁর জমি পরিষ্কার রাখতে হবে। সম্প্রতি এই নির্দেশিকা জারি করেছে নগরোন্নয়ন দপ্তর।

ফাঁকা জমিতে আগাছা, প্রায় ২০০ জনকে নোটিশ দিল বনগাঁ পুরসভা
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ফাঁকা জমিতে আগাছা রাখা যাবে না। ব্যক্তিগত কোনো জমির মালিককেই তাঁর জমি পরিষ্কার রাখতে হবে। সম্প্রতি এই নির্দেশিকা জারি করেছে নগরোন্নয়ন দপ্তর। এরপরই নড়েচড়ে বসেছে বনগাঁ পুরসভা। বনগাঁ পুরসভা এলাকায় প্রায় ২০০ জন জমির মালিককে ফেলে রাখা জমি পরিষ্কারের নোটিশ দেওয়া হয়েছে। দ্রুত সেই জমি পরিষ্কার না করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

Advertisement

বনগাঁ শহরে একাধিক জায়গায় মালিকানাধীন ফাঁকা জমি রয়েছে। বর্ষার জলে সেখানে বড় বড় আগাছা জন্মে মশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে। বাড়ছে সাপ, পোকামাকড়ের উপদ্রব। ফাঁকা জমির আগাছা পরিষ্কার করতে পুরসভার পক্ষ থেকে প্রায় ২০০ জন মালিককে নোটিস দেওয়া হয়েছে। এবিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার বলেন, আমরা প্রায় ২০০ জনকে নোটিশ দিয়েছি। দ্রুত ওই জায়গাগুলি পরিষ্কার করতে বলেছি। নির্দেশ অমান্য করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, যত্রতত্র ময়লা ফেলা বন্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজ্য জুড়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সতর্ক রাজ্য প্রশাসন। বিশেষ করে বর্ষার মরশুমে ডেঙ্গি ও মশার উপদ্রব রুখতে ব্যক্তিগত বা ফাঁকা জমিতে জঙ্গল ও আবর্জনা সাফ রাখার বিষয়ে প্রশাসনের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, দীর্ঘদিন কোনো ফাঁকা জমি পরিষ্কার না রাখলে বা সেখানে ঝোপঝাড় ও জল জমলে জমির মালিককে তা পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে দ্রুত পদক্ষেপ না করলে মোটা অঙ্কের জরিমানাও দিতে হবে জমির মালিককে।

Advertisement
সম্পর্কিত সংবাদ