• সম্প্রতি পশ্চিমবঙ্গ নৃত্য আকাদেমি ও পশ্চিমবঙ্গ সরকার যৌথ উদ্যোগে উদয়শংকর নৃত্যোৎসবের আয়োজন করে মধুসূদন মঞ্চে। এই উৎসবে একক নৃত্যের পাশাপাশি সম্মেলক নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সংস্থার সদস্যরা। নৃত্যাচার্য উদয়শংকরের জীবনী ও কাজ নিয়ে এক সুন্দর প্রদর্শনী দিয়ে শুরু হয় উৎসব। দ্বিতীয় দিনে বনবিবির পালা উপস্থাপন করে আলোর পাখি সেন্টার ফর পারফরমিং আর্টস সংস্থা। বাংলার লোকগাথাকে আশ্রয় করে নির্মিত এই গীতিনাট্যে বনের আরাধ্য দেবী বনবিবি, আর বাঘের দেবতা দক্ষিণ রায়ের গল্প বলা হয়।



