Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ নজরে বালুরঘাট, ঠাসা কর্মসূচী অভিষেকের

আজ, বুধবার বালুরঘাট সফরে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ নেতা সুকান্ত মজুমদারের সংসদীয় এলাকা বালুরঘাট।

আজ নজরে বালুরঘাট, ঠাসা কর্মসূচী অভিষেকের
  • ৭ জানুয়ারি, ২০২৬ ১৭:০১
Prefer us on Google

সংবাদদাতা, ইটাহার: আজ, বুধবার বালুরঘাট সফরে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ নেতা সুকান্ত মজুমদারের সংসদীয় এলাকা বালুরঘাট। পরিচিত বিজেপির গড় বলে। বিধানসভার পর লোকসভা নির্বাচনেও হারতে হয়েছে তৃণমূলকে। সেই বালুরঘাটেই আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠাসা কর্মসূচি আছে তাঁর। বিধানসভা নির্বাচন নিয়ে অভিষেক কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে জেলা নেতৃত্ব।

Advertisement

জানা গিয়েছে, শহরে পৌঁছে অভিষেক সোজা যাবেন পতিরামের লক্ষ্মীপুরের পরিযায়ী শ্রমিক অসিত সরকারের বাড়িতে। তাঁকে বাংলাদেশি তকমা দিয়ে সাত মাস মহারাষ্ট্রের জেলে রাখা হয়েছিল। এরপরেই অভিষেক ফিরবেন বিমানবন্দরে। সেখানে দেখা করবেন এসআইআর আতঙ্কে মৃত কুমারগঞ্জের ওসমান মণ্ডলের পরিবারের সঙ্গে। এছাড়াও অভিষেক দেখা করবেন এরকম আরও কিছু পরিবারের সঙ্গে। দলীয় কর্মীদের সঙ্গে বিমানবন্দরেই আলাপ, আলোচনা করার কথা রয়েছে তাঁর।

দুপুরে হেলিকপ্টারে ইটাহার হাইস্কুল মাঠে নামবেন অভিষেক। তারপর তিনি যোগ দেবেন রোড শোয়ে। দলীয় সূত্রে খবর, ইটাহারের সরাইদিঘি ১২ নম্বর জাতীয় সড়ক থেকে শুরু করে ইটাহার সদর এলাকা পর্যন্ত রোড শো হবে। এরপর তিনি চলে যাবেন মালদহে।

Advertisement
সম্পর্কিত সংবাদ