Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

পাক সেনার কনভয়ে হামলা বালোচ বিদ্রোহীদের, অন্তত ২৩ জনের মৃত্যু

বালুচিস্তানে পাকিস্তানি সেনার উপর ফের হামলা। রবিবার বালুচিস্তানের লাসবেলা জেলায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর,এদিন এন-২৫ জাতীয় সড়ক দিয়ে পাক সেনার ১৫ ফ্রন্টিয়ারের একটি কনভয় যাচ্ছিল।

পাক সেনার কনভয়ে হামলা বালোচ বিদ্রোহীদের, অন্তত ২৩ জনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: বালুচিস্তানে পাকিস্তানি সেনার উপর ফের হামলা। রবিবার বালুচিস্তানের লাসবেলা জেলায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর,এদিন এন-২৫ জাতীয় সড়ক দিয়ে পাক সেনার ১৫ ফ্রন্টিয়ারের একটি কনভয় যাচ্ছিল। কাশারি এলাকা দিয়ে যাওয়ার সময় ওই কনভয়ে বিস্ফোরণ ঘটে। তাতে অন্তত ২৩ জন পাক সেনার মৃত্যু হয়েছে। সেনার একটি গাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। এখন কেউ দায় স্বীকার না করলেও বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার পিছনে রয়েছে বলে মনে করা হচ্ছে। হামলাকারীদের  খুঁজে বের করতে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পাক সেনা। আহতদের স্থানীয় ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় সড়ক। এন-২৫ জাতীয় সড়কটি বন্দর শহর করাচি থেকে পশ্চিম বালুচিস্তানের একাধিক এলাকা হয়ে কোয়েটা পর্যন্ত বিস্তৃত। ফলে ওই রাস্তাটি দীর্ঘদিন বন্ধ থাকলে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়বে। স্বাধীন বালোচিস্তানের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছে বিএলএ। সম্প্রতি স্বাধীনতার ঘোষণাও করে তারা। তারপরই দমন-পীড়নের রাস্তা নিয়েছে ইসলামাবাদ। আন্দোলনের ঝাঁজ বাড়িয়েছে বিদ্রোহীরাও। বিশেষজ্ঞদের মতে, ইসলামাবাদের উপর চাপ বাড়াতে পাক সেনা, সরকারি প্রতিষ্ঠান, পরিবহণ পরিকাঠামোর উপর একযোগে হামলার পরিকল্পনা করেছে বিদ্রোহীরা। সেই পরিকল্পনায় সফলও হচ্ছে তারা। গত শুক্রবার জিয়ারাট ক্রস এলাকাতেও পাক সেনাকে টার্গেট করেছিল বালোচ বিদ্রোহীরা। তাতে অন্তত ২৫ জন সেনার মৃত্যু হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ