Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

খুলল বালির মহাদেব জুটমিল, আট মাস পর কাজে ফিরলেন ৮৫০ শ্রমিক

হাওড়ার মহাদেব জুটমিল আট মাস পর খুলে গেছে, ৮৫০ শ্রমিক কাজে ফিরেছেন। শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে মিল পুনরায় চালু। বিস্তারিত পড়ুন।

খুলল বালির মহাদেব জুটমিল, আট মাস পর কাজে ফিরলেন ৮৫০ শ্রমিক
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া  ও বরানগর: প্রায় আট মাস পর শুক্রবার থেকে ফের খুলে গেল হাওড়ার বালির মহাদেব জুটমিল। সোমবার খুলছে কামারহাটির প্রবর্তক জুটমিল। শ্রমিক মহলে খুশির হাওয়া।

Advertisement

গত বছর ২৪ ডিসেম্বর মহাদেব জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়ে শ্রমিক ও তাঁদের পরিবার। শুক্রবার মিলের গেট খুলতেই শ্রমিকদের মধ্যে উৎসব শুরু হয়। উপস্থিত ছিলেন বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিং। ৮৫০ শ্রমিক উপকৃত হবেন।মিল পুনরায় চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে রাজ্য শ্রমদপ্তর। জানা গিয়েছে, দু’দিন আগে শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের নেতৃত্বে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। মালিক পক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও সেখানে ছিলেন। দীর্ঘ আলোচনার পর অচলাবস্থা কাটিয়ে মিল পুনরায় চালুর সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী, শুক্রবার থেকে উৎপাদন শুরু হল। বিধায়ক সঞ্জয় সিং বলেন, ‘শুধুমাত্র রাজনীতির উদ্দেশ্যে যদি কেউ শিল্প বন্ধের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষা করা মালিকপক্ষের দায়িত্ব।’ প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে মিল কর্তৃপক্ষ কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও জোগান না থাকার কথা জানালেও শ্রমিকদের অভিযোগ ছিল, মিল বন্ধের নেপথ্যে অন্য কারণ রয়েছে। এদিকে, সাত মাস ধরে বন্ধ থাকা কামারহাটির প্রবর্তক জুটমিলও খুলতে চলেছে। শ্রমমন্ত্রীর উদ্যোগে বৃস্পতিবারের বৈঠকে ২৭ তারিখ মিল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে প্রায় ১,৮০০ কর্মী রয়েছেন। অর্জুনবাবু নির্দিষ্ট সময়ের মধ্যে মিল কর্তৃপক্ষকে শ্রমিকদের পিএফ ও ইএসআই সহ অন্যান্য পাওনা মিটিয়ে দিতে বলেন। অর্জুনবাবু বলেন, বারাকপুর মহকুমা এলাকায় গত এক মাসে বন্ধ থাকা ১০টি চটকলে নতুন করে উৎপাদন শুরু হয়েছে। প্রায় ২০ হাজার কর্মী কাজ ফিরে পেয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ