Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগনান ২ পঞ্চায়েত সমিতির সভাপতিকে মার, উদ্ধার পুলিশের

বাগনান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়জিৎ নন্দীকে মারধরের অভিযোগ উঠল ক্ষুব্ধ জনতার বিরুদ্ধে।

বাগনান ২ পঞ্চায়েত সমিতির সভাপতিকে মার, উদ্ধার পুলিশের
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বাগনান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়জিৎ নন্দীকে মারধরের অভিযোগ উঠল ক্ষুব্ধ জনতার বিরুদ্ধে। পরে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাগনান ২ পঞ্চায়েত সমিতি চত্বরে। বাগনান ২ পঞ্চায়েত সমিতিতে জনকল্যাণ শিবির চলছে। বুধবার বিকালে শিবির শেষ হওয়ার পর সভাপতি প্রিয়জিৎ নন্দী নিজের অফিসে আসেন। এদিকে তাঁর সমিতিতে আসার বিষয়টি জানতে পারেন এলাকার বাসিন্দারা। তাঁরা উত্তেজিত হয়ে জমি কেনাবেচা নিয়ে প্রিয়জিৎকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার পাশাপাশি মারধরও করা হয় বলে অভিযোগ। পরে খবর পেয়ে বাগনান থানার পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক উমাশঙ্কর হালদার বলেন প্রিয়জিৎ নন্দীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ছিল। আজ ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে। এইরকম আরও একাধিক তৃণমুল নেতার বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসছে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ