Bartaman Logo
৩০ জুন, ২০২৬

আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্য, ইরানে যেতে পারেন বিদেশ রাষ্ট্রমন্ত্রী, বিহারের রাজ্যপাল

ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বিদেশ মন্ত্রী পবিত্র মার্গারিতা। বিস্তারিত পড়ুন।

আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্য, ইরানে যেতে পারেন বিদেশ রাষ্ট্রমন্ত্রী, বিহারের রাজ্যপাল
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের পক্ষে যোগ দেবেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিতা এবং বিহারের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন। সংবাদসংস্থা এমনটাই জানিয়েছে।  সূত্রের খবর, ৪ জুলাই উত্তর-পূর্ব ইরানের পবিত্র শহর মাসহাদে খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হবে। চলবে ৯ জুলাই পর্যন্ত। পাশাপাশি ৭ জুলাই আরও একটি অনুষ্ঠান হবে পবিত্র কুয়ম শহরে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানায় ইরান। 

Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল এবং আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর প্রথম দিনেই বিমান হামলায় মৃত্যু হয় খামেনেইয়ের। ইসলামি অনুযায়ী, মৃত্যুর একদিনের মধ্যেই সমায়িত করাটাই নিয়ম। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে এতদিন দেহ সংরক্ষণ করা হয়েছিল। এখন আমেরিকা এবং ইরানের মধ্যে প্রাথমিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অবস্থায় প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতার শেষকৃত্যের প্রস্তুতি শুরু করেছে ইরান। মাসহাদ এবং কুয়ম শহরে এবার এই অনুষ্ঠান ঘিরে প্রায় ২০ লক্ষ মানুষ সমবেত হবে বলে মনে করছে ইরানি প্রশাসন। ১৯৮৯ সালে আয়াতোল্লা রুহোল্লা খোমেনেইয়ের শেষকৃত্য অনুষ্ঠানে হাজির ছিলেন ১০ লক্ষ মানুষ। সবকিছু ঠিকঠাক থাকলে আগের সেই জমায়েতের রেকর্ড এবার ছাপিয়ে যাবে। 
পাশাপাশি নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেইয়ের অবস্থানের দিকেও নজর থাকবে আন্তর্জাতিক বিশ্বের। বিমান হানায় আলির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবাকেই ইরানের সুপ্রিম লিডার হিসাবে বেছে নেওয়া হয়। তবে ২৮ ফেব্রুয়ারির পর জনসমক্ষে বা ভিডিয়ো বার্তায় দেখা যায়নি মোজতবাকে। পশ্চিমী সংবাদমাধ্যমের দাবি, কোমায় রয়েছেন তিনি। আর ইরানি প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, বিমান হামলায় জখম মোজতবার চিকিৎসা চলছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ