Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

করিমপুরে সচেতনতা কর্মসূচি

নারী শিক্ষা, কন্যাসন্তানের সুরক্ষা, নারী ও শিশু পাচার রোধে সচেতনতা কর্মসূচি হল করিমপুরে

করিমপুরে সচেতনতা কর্মসূচি
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, করিমপুর:  নারী শিক্ষা, কন্যাসন্তানের সুরক্ষা, নারী ও শিশু পাচার রোধে সচেতনতা কর্মসূচি হল করিমপুরে। মেরা যুব ভারত নদীয়ার পরিচালনায়, তারাপুর জনহিতৈষী মহিলা সমিতির ব্যবস্থাপনা ও কলকাতার ইএসকেএজি ফার্মার ‘সুবিধা লক্ষ্মী’র সহযোগিতায় এই কর্মসৃচি রূপায়িত হয়।

Advertisement

এদিন করিমপুর ১ ও ২ ব্লকের সেনপাড়া শিশু শিক্ষা কেন্দ্র ও গোমাখালি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। অন্তত ২৫০ জন মহিলা এই কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত ছিলেন বিএসএফের ১৪৬ নম্বর ব্যাটালিয়নের জলঙ্গি বিওপির ইন্সপেক্টর রণবিজয় সিং, থানারপাড়া থানার অফিসার জিয়াউর রহমান সহ আশা ও স্বাস্থ্যকর্মীরা। 
রণবিজয়বাবু বলেন, ২০১৫ সালের ২২ জানুয়ারি ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচির সূচনা হয়। কন্যাসন্তানের শিক্ষা ও নিরাপত্তার পাশাপাশি নারী-শিশু পাচার রুখতে পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা জরুরি। কন্যাভ্রূণ হত্যা বন্ধ করে মেয়েদের সমান সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। 
তারাপুর জনহিতৈষী মহিলা সমিতির সম্পাদিকা ফারহানাজ আক্তার বানু বলেন, এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। মেরা যুব ভারত নদীয়ার আধিকারিক আকাশ মিনা জানান, আগামী দিনেও এমন কর্মসূচি করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ