Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

দাঁতের অসুখ নিয়ে সচেতনতা শিবির

জাতীয় মুখগহ্বর স্বাস্থ্য রক্ষা দিবস উপলক্ষ্যে গুরুনানক ইনস্টিটিউট অব ডেন্টাল সায়েন্স এন্ড রিসার্চের উদ্যোগে বেলঘরিয়া বিবেকানন্দ সেবা সদনে সম্প্রতি অনুষ্ঠিত হল দাঁত নিয়ে সচেতনতা এবং পরীক্ষা শিবিরের।

দাঁতের অসুখ নিয়ে সচেতনতা শিবির
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জাতীয় মুখগহ্বর স্বাস্থ্য রক্ষা দিবস উপলক্ষ্যে গুরুনানক ইনস্টিটিউট অব ডেন্টাল সায়েন্স এন্ড রিসার্চের উদ্যোগে বেলঘরিয়া বিবেকানন্দ সেবা সদনে সম্প্রতি অনুষ্ঠিত হল দাঁত নিয়ে সচেতনতা এবং পরীক্ষা শিবিরের। সম্পূর্ণ বিনামূল্যে ৫১ জন রোগীর মুখগহ্বরের স্বাস্থ্য পরীক্ষা করেন ডেন্টাল কলেজের পেরি ওডোনটোলজি বিভাগের অধ্যাপক চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীরা। দাঁত পরীক্ষার পাশাপাশি দাঁতের স্বাস্থ্যরক্ষা নিয়ে নানা পরামর্শ দেন তাঁরা। উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান ডাঃ অভিজিৎ চক্রবর্তী, ডাঃ সৌরভ রায়, ডাঃ অর্কমিতা  ভট্টাচার্য সহ বিশিষ্ট চিকিৎসকেরা। সমগ্র অনুষ্ঠানটি  পরিচালনায় ছিলেন বিবেকানন্দ সেবা সদনের পরিচালক বিশ্বনাথ মিত্র। 

Advertisement
সম্পর্কিত সংবাদ