Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুল ছাত্রীকে যৌন নির্যাতন, ২০ বছর জেল অটোচালকের

অটোর মধ্যেই সাত বছরের এক ছাত্রীকে যৌন নির্যাতনের মামলায় দোষী সাব্যস্ত হল অটোচালক।

স্কুল ছাত্রীকে যৌন নির্যাতন, ২০ বছর জেল অটোচালকের
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অটোর মধ্যেই সাত বছরের এক ছাত্রীকে যৌন নির্যাতনের মামলায় দোষী সাব্যস্ত হল অটোচালক। শুক্রবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক রিম্পা রায় আসামি অজিত চৌধুরীকে ২০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর হাজতবাসের নির্দেশ দেন। আদালতের মন্তব্য, জরিমানার টাকা নির্যাতিতাতে দিতে হবে। পাশাপাশি ওই ছাত্রীকে দু’লক্ষ টাকা দিতে লিগ্যাল এইডকে নির্দেশ দিয়েছে আদালত। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে অটোচালক তার ভুল স্বীকার করে বলে, বাড়িতে পরিবার‑পরিজন আছে। আমাকে কম সাজা দেওয়া হোক। সরকারি আইনজীবী নন্দিতা চৌধুরী বলেন, ‘অপরাধী নাবালিকা ছাত্রীর উপর যেভাবে যৌন নির্যাতন চালিয়েছে, তা ক্ষমার অযোগ্য। তার কড়া সাজা হওয়া উচিত। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারক অভিযুক্তের উদ্দেশে বলেন, সব অভিযোগই প্রমাণিত হয়েছে। এরপরই তিনি ২০ বছরের সাজা শোনান। উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে নেতাজিনগর থানা এলাকায় ওই ঘটনাটি ঘটে। পরে ওই ছাত্রীর পরিবার থানায় অভিযোগ করলে অটোচালককে পাকড়াও করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ