Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বুলবুলচণ্ডী হাসপাতাল চত্বরে ডাক্তারদের প্রাইভেট চেম্বার বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের

দালালচক্র রুখতে হাসপাতাল চত্বরে ডাক্তারদের প্রাইভেট চেম্বার বন্ধ করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। ঘটনাটি হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী আরএন রায় গ্রামীণ হাসপাতালের।

বুলবুলচণ্ডী হাসপাতাল চত্বরে ডাক্তারদের প্রাইভেট চেম্বার বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের
  • ১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হবিবপুর: দালালচক্র রুখতে হাসপাতাল চত্বরে ডাক্তারদের প্রাইভেট চেম্বার বন্ধ করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। ঘটনাটি হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী আরএন রায় গ্রামীণ হাসপাতালের। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বাইরে চেম্বার না থাকলে দালালদের খপ্পর থেকে এবার রেহাই পাবেন বলে মনে করছেন সাধারণ মানুষ।

Advertisement

হবিবপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক বাবর আলী বলেন, সাধারণ মানুষ যাতে সরকারি পরিষেবা ঠিকমতো পান, সেই বিষয়টি আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। হাসপাতালে এসে রোগী ও আত্মীয়রা যাতে প্রতারণার শিকার না হন, সেজন্যই এই উদ্যোগ।
দীর্ঘদিন হাসপাতাল চত্বরে দালালদের খপ্পরে পড়ে বিভ্রান্ত হওয়ার অভিযোগ করে আসছেন রোগী ও আত্মীয়রা। বিষয়টি নিয়ে একাধিকবার পদক্ষেপ নিতেও দেখা গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রোগীর আত্মীয়দের আরও অভিযোগ ছিল, হাসপাতাল চত্বরে ডাক্তাররা তাঁদের ব্যক্তিগত চেম্বার করে বসছেন। সেখানে ডাক্তার দেখাতে এসে বিভিন্ন রক্ত পরীক্ষা করাতে গিয়ে বেশিরভাগ রোগী দালালের খপ্পরে পড়েন। তাঁদের খরচ হয়ে যায় কয়েকগুণ। দালালদের বাড়বাড়ন্ত এতটাই, রোগী নিয়ে যাওয়াকে কেন্দ্র করে মাঝেমধ্যে তাদের মধ্যে বিবাদ হচ্ছিল। সম্প্রতি রোগী নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই দালাল হাতাহাতিতে জড়িয়ে পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তখন হাসপাতাল চত্বরে এই চক্র মোকাবিলার জন্য পুলিশের সহযোগিতা নেওয়া হয়। 
সাময়িক বন্ধ থাকলেও পরবর্তীতে ফের একই অভিযোগ ওঠে। এরপর হাসপাতাল থেকে বিভিন্ন জায়গায় পোস্টার সেঁটে দালাল চক্র থেকে বাঁচার জন্য নির্দিষ্ট মোবাইল নম্বর দেওয়া হয়। এবার ডাক্তারের চেম্বারই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 
বিপ্লব সরকার নামে এক বাসিন্দা জানান, অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কম টাকায় রক্ত পরীক্ষার ব্যবস্থা থাকলেও দালালরা বেসরকারি প্যাথলজি ল্যাবগুলিতে নিয়ে যায়। সেখানে বেশি খরচ করে পরীক্ষা করাতে হয় রোগীকে। সেসব এবার বন্ধ হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ