Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দিন-রাতের টেস্টে ৮ উইকেটে জয়ী অজিরা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি পর্বে অশ্বেমেধের ঘোড়ার মতো ছুটছে অস্ট্রেলিয়া। পাঁচটা খেলে সবক’টিতেই জয়।

দিন-রাতের টেস্টে ৮ উইকেটে জয়ী অজিরা
  • ৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ব্রিসবেন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি পর্বে অশ্বেমেধের ঘোড়ার মতো ছুটছে অস্ট্রেলিয়া। পাঁচটা খেলে সবক’টিতেই জয়। পয়েন্ট তালিকার মগডালে থেকে ফাইনালে খেলার সম্ভাবনা আরও জোরালো করছেন স্মিথরা। 

Advertisement

অনেকের ধারণা ছিল, অ্যাসেজ সিরিজে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে ক্যাঙারু বাহিনী। কিন্তু প্রথম ম্যাচে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল ইংল্যান্ড। ব্রিসবেনে দ্বিতীয় তথা দিন-রাতের টেস্টেও দাপট অব্যাহত স্টার্কদের। অস্ট্রেলিয়া জিতল ৮ উইকেটে, একই সঙ্গে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়েও গেল।
রবিবার ছিল ম্যাচের চতুর্থ দিন। ইংল্যান্ড শুরু করে ৬ উইকেটে ১৩৪ নিয়ে। স্টোকস ও উইল জ্যাকস প্রথম এক ঘণ্টায় উইকেট বাঁচিয়ে অস্ট্রেলিয়ার উপর চাপ বাড়ানোর কৌশল নেন। লাঞ্চ পর্যন্ত আর কোনও উইকেট না হারিয়ে ১৯৩ রানে পৌঁছোয় ইংল্যান্ড। তবে নেসের বলে জ্যাকস ৪১ রানে আউট হতেই ইংল্যান্ডের প্রতিরোধ ভেঙে পড়ে। কঠিন লড়াইয়ে বাকিদের থেকে সহযোগিতা পাননি ক্যাপ্টেন বেন স্টোকস। শেষ পর্যন্ত তিনি হাফ-সেঞ্চুরি করে নেসের বলে আউট হন। ব্যর্থ আটকিনসন (৩) ও কার্স (৭)। ২৪১ রানে শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় ৬৫। ট্রাভিস হেডের লক্ষ্য ছিল দ্রুত ম্যাচ শেষ করা। দুটো চার একটি ছক্কা হাঁকান তিনি। তাড়াহুড়ো করতে গিয়ে ২২ রানে আউটও হন। মার্নাস লাবুশানে ব্যর্থ। তাঁর সংগ্রহ মাত্র তিন। জ্যাক ওয়েদারাল্ড ১৭ রানে অপরাজিত থাকেন। আর ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্মিথ। ২৩ রানে অপরাজিত তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ