ব্রিসবেন: গোলাপি বলে দিন রাতের টেস্টে অস্ট্রেলিয়ার একাধিকপত্য নতুন নয়। ১৪টার মধ্যে ক্যাঙারু বাহিনী জিতেছে ১৩টা টেস্ট। সন্দেহ নেই, গাব্বায় অ্যাসেজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়াই এগিয়ে। কারণ খেলা যে গোলাপি বলে।
ব্রিসবেন: গোলাপি বলে দিন রাতের টেস্টে অস্ট্রেলিয়ার একাধিকপত্য নতুন নয়। ১৪টার মধ্যে ক্যাঙারু বাহিনী জিতেছে ১৩টা টেস্ট। সন্দেহ নেই, গাব্বায় অ্যাসেজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়াই এগিয়ে। কারণ খেলা যে গোলাপি বলে।
প্রথম টেস্ট শেষ হয়েছিল দু’দিনে। পেসারদের স্বর্গরাজ্যে সেঞ্চুরি হাঁকিয়ে অজিদের জয় নিশ্চিত করেছিলেন ট্রাভিস হেড। তবে উসমান খাওয়াজা চোটের কারণে ছিটকে যাওয়ায় তাঁর সঙ্গে ওপেন করতে পারেন নবাগত জ্যাক ওয়েদারালড। তিনে মার্নাস লাবুশানে ও চারে নামবেন স্টিভ স্মিথ। মিডল অর্ডারে জস ইংলিশ, ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স কেরি ক্যাঙারু বাহিনীর বড় ভরসা।
পারথে স্টার্কের আগুনে বোলিংয়ের সামনে প্রথম ইনিংসে দাঁড়াতে পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। সেই কারণে এই ম্যাচেও বাড়তি সমীহ আদায় করে নিচ্ছেন তারকা অজি পেসার। স্কট বোল্যান্ডও ছন্দে। তবে গাব্বার পিচ কিছুটা মন্থর হতে পারে। ফলে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিনার নাথান লিয়ঁ ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।
দিন-রাতের টেস্টে ইংল্যান্ডের রেকর্ড একেবারেই ভালো নয়। সাতটার মধ্যে পাঁচটাতেই হেরেছে। তবে বেন স্টোকসের নেতৃত্বে ইংরেজরা ঘুরে দাঁড়াতে মরিয়া। চোটের কারণে উড নেই। তাঁর জায়গায় সুযোগ পাচ্ছেন স্পিন অলরাউন্ডার উইল জ্যাকস। ইংল্যান্ডের ব্যাটিংয়ে বড় ভরসা ওপেনার জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট এবং হ্যারি ব্রুক। অলরাউন্ডার বেন স্টোকস, জেমি স্মিথের সঙ্গে জ্যাকসও কঠিন পরীক্ষায় ফেলবেন অজি বোলারদের।
ম্যাচ শুরু ভারতীয় সময় সকাল ৯-৩০ মিনিটে। স্টার স্পোর্টসে সম্প্রচার।