Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

শেষ চারে স্মৃতিদের সামনে অস্ট্রেলিয়া

মহিলাদের বিশ্বকাপে একপেশে ম্যাচে শনিবার দক্ষিণ আফ্রিকাকে বশ মানাল অস্ট্রেলিয়া। গ্রুপ শীর্ষে থেকেই শেষ চারে পৌঁছেছে অজিরা। অর্থাৎ, আগামী ৩০ অক্টোবর মুম্বইতে প্রবল প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।

শেষ চারে স্মৃতিদের সামনে অস্ট্রেলিয়া
  • ২৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মহিলাদের বিশ্বকাপে একপেশে ম্যাচে শনিবার দক্ষিণ আফ্রিকাকে বশ মানাল অস্ট্রেলিয়া। গ্রুপ শীর্ষে থেকেই শেষ চারে পৌঁছেছে অজিরা। অর্থাৎ, আগামী ৩০ অক্টোবর মুম্বইতে প্রবল প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। গ্রুপ লিগে বোলিং ব্যর্থতার খেসারত দিতে হয় প্রমীলা ব্রিগেডকে। কিন্তু নক-আউটে অন্য লড়াই। তার আগে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে ভারত। রবিবার মুম্বইতে হরমনপ্রীত-ব্রিগেডের সামনে বাংলাদেশ। উল্লেখ্য, আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে পদ্মাপাড়ের দেশ।

Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে দলে রদবদলের সম্ভাবনা রয়েছে। তবে বাংলার রিচা ঘোষ অনিশ্চিত। অভিজ্ঞদের ধারণা, সেমি-ফাইনালের মতো মেগা ম্যাচে হার্ড হিটার রিচাকে দরকার। তিনি ফিরলে স্বস্তি পাবে টিম ম্যানেজমেন্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ